ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হাওড়া স্টেশনের ফুডপ্লাজা, আতঙ্কিত যাত্রীরা

সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়া স্টেশনের ফুডপ্লাজায়। ভস্মীভূত হয়ে গেল ফুডপ্লাজার একটা অংশ। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।

হাওড়া, ১৬ ডিসেম্বর : সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়া স্টেশনের ফুডপ্লাজায়। ভস্মীভূত হয়ে গেল ফুডপ্লাজার একটা অংশ। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। শর্টসার্কিট থেকেই এই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্ত অনুমান দমকলের। খতিয়ে দেখা হচ্ছে অন্যান্য কারণও। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থেল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার সকাল ৬টা ১০ মিনিট। হঠাৎ দাউ দাউ আগুন ছড়িয়ে পড়ে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ফুডপ্লাজায়। ধোঁয়ায় ছেয়ে যায় হাওড়া স্টেশন চত্বর। এই আগুনের জেরে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হাওড়া স্টেশনের ফুডপ্লাজা, আতঙ্কিত যাত্রীরা

আগুন দেখতে পেয়ে ফুডপ্লাজার কর্মীরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। ফুডপ্লাজার অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজে লাগিয়ে আগুন নেবানোর চেষ্টা হয়। কিন্তু আগুন ভয়াবহ আকার নিয়ে ছড়িয়ে পড়তে থাকে।

এরই মধ্যে খবর দেওয়া হয় দমকলে। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দেড়ঘণ্টার অদম্য চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে ছাই হয়ে যায় ফুডপ্লাজাটি। দমকল ও পুলিশ পৃথক তদন্ত শুরু করেছে। রেলের তরফেও তদন্ত হবে বলে জানিয়েছেন ডিআরএম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+