বিধ্বংসী আগুন বড়বাজারের গুদামে, ছুটির দিনে আতঙ্ক ছড়াল শহর কলকাতায়
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল বড়বাজারের বস্ত্র-গুদাম। রবিবার সন্ধ্যায় বড়বাজারের যমুনাবালা বাজার স্ট্রিটে একটি গুদামে আগুন লাগে।
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল বড়বাজারের বস্ত্র-গুদাম। রবিবার সন্ধ্যায় বড়বাজারের যমুনাবালা বাজার স্ট্রিটে একটি গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে হিমশিম খেতে হয়। অন্য ঘরের কাচ ভেঙে ঘরে ঢুকে আগুন নিয়্ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়।

গোটা গুদাম কালো ধোঁয়ায় ভর্তি ছিল। দেওয়ার ভেঙে কালো ধোঁয়া বের করা হয়। তারপরই আগুনের উৎসস্থল খুঁজে বের করে আগুন নেভানো হয়। প্রায় পুরো গুদামই পুড়ে ছাই হয়ে যায়। গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলও তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ ঝাঁপিয়ে পড়ে।
এই অগ্নিকাণ্ডে কালো ধোঁযায় ছেয়ে যায় এলাকা। এদিন ছুটির দিন হওয়ায় কোনও কর্মী উপস্থিত ছিলেন না। ফলে হতাহতের কোনও খবর নেই। ছুটির দিনে বারবার এমন অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠছে, অন্তর্ঘাত নিয়ে। পুলিশ ও দমকল খতিয়ে দেখছে বিষয়টি।












Click it and Unblock the Notifications