সাতসকালে দুর্ঘটনা! তপসিয়ায় উল্টে গেল ভিড়ে ঠাসা সরকারি বাস, কীভাবে? জানুন

আজ সকালে শহর কলকাতায় ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। তপসিয়ায় যাত্রীভর্তি একটি সরকারি বাস আচমকা উল্টে যায়। ফলে ওই বাসকে ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং সেই কারণে আশপাশের রাস্তায় তীব্র যানজটও তৈরি হয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, তপসিয়ার বিশ্বকর্মা বিল্ডিং সংলগ্ন রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। হাওড়া থেকে বারুইপুরের দিকেই সরকারি বাসটি যাচ্ছিল। তপসিয়া মোড়ের কাছাকাছি পৌঁছনোর সময় বাসটির সামনের চাকা হঠাৎ করে পাংচার হয়ে যায়। আর সেই কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং যাত্রীভর্তি নিয়ে বাসটি উল্টে যায়।

ঘটনাটির পরপরই এলাকার চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং উদ্ধারকার্যে হাত লাগান। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। আহত যাত্রীদের তাড়াতাড়ি করে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে খবর যে, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৫-২০ জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বাকিদেরও চিকিৎসা চলছে।

কীভাবে বাসটির রক্ষণাবেক্ষণ করা হয়েছিল, যাত্রার আগে কোনও যান্ত্রিক পরীক্ষা হয়েছিল কী না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয়ে পুলিশ বা প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলেও জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+