স্কুলের সামনেই অভিশপ্ত হোটেলে তৈরি হচ্ছিল পানশালা! জানলায় ইটের গাঁথনি, কীভাবে নজর এড়াল পুরসভা-পুলিশের?
Fire at Kolkata Hotel: ওদের সিস্টেম কোনও কাজ করেনি। হোটেল কর্তৃপক্ষের একাধিক গাফিলতি ছিল। ধোঁয়া বের হওয়ার কোনও সুযোগ ছিল না। বড়বাজারের ফলপট্টির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর দাবি দমকল মন্ত্রী সুজিত বসুর। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনেরর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত। সরকারি একাধিক হাসপাতালে চিকিৎসাধীন।
আর এর মধ্যেই (Fire at Kolkata Hotel) একের পর এক মারাত্মক অভিযোগ সামনে আসছে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল নির্মাণ। এমনকী হোটেলের মধ্যে বার তৈরি হচ্ছিল বলেও অভিযোগ। আর তাও হচ্ছিল নিয়ম-আইনকে বুড়ো আঙুল দেখিয়ে।

Fire at Kolkata Hotel: বিস্ফোরক দমকলমন্ত্রী
আর এর মধ্যেই (Fire at Kolkata Hotel) চাঞ্চল্যকর দাবি দমকলমন্ত্রী সুজিত বসুর। বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তিনি বলেছেন, হোটেল কর্তৃপক্ষের অনেক গাফিলতি ছিল। ওদের সিস্টেম কোনও কাজ করেনি। এমনকী বহুতলটুই গ্লাস দিয়ে ঢাকা দিল। ফলে ধোঁয়া কিংবা আগুন বের হওয়ার সুযোগ ছিল না বলে দাবি রাজ্যের মন্ত্রী। তিনি আরও বলেন, দমকলের কর্মীরাই ভিতরে ঢুকে কাচ ভেঙে পরিস্থিতি সামাল দিয়েছেন। আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে বলেও জানিয়েছেন সুজিত বসু।
Fire at Kolkata Hotel: কীভাবে তৈরি হচ্ছিল বার?
স্থানীয় মানুষজনের অভিযোগ, সম্প্রতি অভিশপ্ত ওই হোটেলে (Fire at Kolkata Hotel) মিস্ত্রি কাজ চলছিল। একের পর এক জানলা ইট দিয়ে দিয়ে গেঁথে দেওয়া হয়। এমনকী ভিতরের একটি অংশে পানশালা অর্থাৎ বার তৈরি হচ্ছিল বলেও অভিযোগ। ওই হো|টেলের উল্টোদিকেই কার্যত একটি স্কুল। সেখানে কীভাবে বার তৈরি হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, এর পিছনে বড় অঙ্কের খেলা আছে। এমনকী বড়সড় প্রভাবশালীদের কথাও সামনে আসছে। আর সেই কারণেই কলকাতা পুলিশ এবং পুরসভার কর্তাদের নজর এড়িয়ে গেল? উঠছে প্রশ্ন। এমনকী এলাকায় জল ছিল না বলেও চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে।
Anguished by the loss of lives due to a fire mishap in Kolkata. Condolences to those who lost their loved ones. May the injured recover soon.
— PMO India (@PMOIndia) April 30, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM…
Fire at Kolkata Hotel: ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
ভয়াবহ এই ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি ঘটনায় আহতদের দ্রত আরোগ্য কামনাও করেছেন। একই সঙ্গে মৃতের পরিবারদের ২ লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপুরণ দেওয়ারও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications