১০০ টাকা চুরির অভিযোগ, ৯ বছরের বালককে গরম খুন্তির ছ্যাঁকা!

চোর সন্দেহে ৯ বছরের বালককে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল বাড়িওয়ালার স্ত্রী-র বিরুদ্ধে। ১০০ টাকা চুরির অভিযোগে ওই শিশুর উপর আমানুষিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠে।

কলকাতা, ২৯ মার্চ : ফের নির্মম, অমানবিক মহানগর। চোর সন্দেহে ৯ বছরের শিশুকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল বাড়িওয়ালার স্ত্রী-র বিরুদ্ধে। ১০০ টাকা চুরির অভিযোগে ওই শিশুর উপর আমানুষিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠে।

কলকাতার উপকণ্ঠেই দমদমের বেদিয়াপাড়ায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুধু গরম খুন্তির ছ্যাঁকাই নয়, থানায় অভিযোগ জানানোয় শিশুটির পরিবারকে আটকে রাখার অভিযোগও ওঠে বাড়িওয়ালার বিরুদ্ধে।

১০০ টাকা চুরির অভিযোগ, ৯ বছরের বালককে গরম খুন্তির ছ্যাঁকা!

গত রবিবার বাড়িওয়ালার ঘর থেকে ১০০ টাকা চুরি করার অভিযোগ ওঠে শিশুটির বিরুদ্ধে। এরপরই তাকে ধরে মারধর করা হয়। দরজায় আঘাত লেগে তার মাথা কেটে যায়। এই ঘটনায় বাড়িওয়ালা সুশান্ত ঘোষ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দমদম থানায় অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। এরপরই আরও ক্ষিপ্ত ওঠে বাড়িওয়ালা।

গত রাতে শিশুটির উপর নির্মম অত্যাচার চালায়। তাকে আটকে রেখে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হয়। পিঠের একাধিক অংশ পুড়ে যায়। ফের থানার দ্বারস্থ হওয়ার পর পুলিশ তৎপর হয়। বাড়িওয়ালা ও বাড়িও.আলার স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপরতা শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+