কলকাতার বুকে ৯ বছরের শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, উঠছে যৌন নির্যাতনের অভিযোগ

আরও এক নৃশসংশ ঘটনার সাক্ষী থেকে গেল কলকাতা। এবার জোড়াবাগানে এক বাড়ির ভিতর থেকে এক ৯ বছরের শিশুর দেহ উদ্ধার ঘিরে শহরে ছড়াল চাঞ্চল্য। মনে করা হচ্ছে, নিখোঁজ থাকা এই শিশুকে যৌন নির্যাতন করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে তার গলায় কাটা দাগ দেখা যেতেই ঘটনার ভয়াবহতা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা, পৌঁছেছেন জয়েন্ট সিপি ক্রাইম।

কলকাতার বুকে ৯ বছরের শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, উঠছে যৌন নির্যাতনের অভিযোগ

জানা গিয়েছে , জোড়াবাগানে গতকাল রাত থেকে নিখোঁজ ছিল ওই বালিকা। বহু খোঁজাখুঁজির পর তার পরিবারের লোকজন বৈষ্ণব শেখ স্ট্রিটের একটি বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে এদিন প্রবল উত্তেজনা তৈরি হয়। এরপর সেখানে লালবাজারের গোয়েন্দারাও পৌঁছান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই ৯ বছরের শিশুকে যৌন নির্যাতন করার পর হত্যা করা হয়েছে। কে বা কারা ঘটনার নেপথ্যে রয়েছেন ,তা নিয়ে চলছে খোঁজ।

জানা গিয়েছে, মামারবাড়িতে ঘুরতে এসেছিল ওই ৯ বছররের শিশু। তারপরই এই ঘটনা। ঘটনার সঙ্গে কোনও পরিচিত লোক জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। খেলনা বা খাবারের লোভ দেখিয়ে বালিকাকে ভুলিয়ে নিয়ে গিয়ে এমন ঘৃণ্য ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+