কলকাতায় দিওয়ালির রাতে গ্রেফতার ৭৩০

কলকাতায় বৃষ্টির জেরে দীপাবলির মজা কিছুটা কমে এলেও তার মধ্যেই নানা কারণে আইন অমান্য করায় গ্রেফতার করা হয়েছে ৭৩০ জনকে।

কলকাতায় বৃষ্টির জেরে দীপাবলির মজা কিছুটা কমে এলেও তার মধ্যেই নানা কারণে আইন অমান্য করায় গ্রেফতার করা হয়েছে ৭৩০ জনকে। রাতে সময় পেরিয়ে যাওয়ার পরে জোরে মিউজিক চালানো, তীব্র আওয়াজের শব্দবাজি ফাটানো ইত্যাদি কারণে এতজনকে গ্রেফতার করা হয়েছে।

কলকাতায় দিওয়ালির রাতে গ্রেফতার ৭৩০

পুলিশ জানিয়েছে, অভব্য আচরণের জন্য ৪০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ৩২৫ জন গ্রেফতার হয়েছে অত্যদিক মাত্রার শব্দবাজি ফাটানোর জন্য। একইসঙ্গে ৩৩৬২ কেজি নিষিদ্ধ শব্দবাজি ও ৫১ লিটার মদ বাজেয়াপ্ত হয়েছে।

শুক্রবার পর্যন্ত প্রায় দেড়শোর বেশি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে সিংহভাগের অভিযোগ ছিল, নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ডেসিবেলের শব্দবাজি ফাটানো হচ্ছে। এছাড়া বেশ কিছু অভিযোগ এসেছে দিওয়ালির রাতে অভব্য আচরণের।

পুলিশ সূত্রে খবর, প্রায় সব অভিযোগের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে গ্রেফতার করা হয়েছে। উত্তর কলকাতায় এই ধরনের ঘটনা বেশি ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+