৭ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার

সুপ্রিম কোর্টে মামলা করিয়ে দেওয়ার টোপ দিয়ে টেট পরীক্ষার্থীর ৭ লক্ষ ২০ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠল বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে।

কলকাতা, ১৪ জানুয়ারি : সুপ্রিম কোর্টে মামলার টোপ দিয়ে ৭ লক্ষ ২০ হাজার টাকা প্রতারণার অভিযোগে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানা। এদিন ম্যারাথন জেরার পর তাকে গ্রেফতার করা হয়।

বিজেপি নেতা গ্রেফতার হওয়ার বেশ কিছুটা অস্বস্তিতে পড়ল বিজেপি। যদিও বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ বলেন "রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন জয়প্রকাশ। মমতা বলেছিলেন বিজেপি নেতাকে আমিও গ্রেফতার করতে পারি। সেকথাই তিনি রাখলেন। পুরনো মামলা টেনে এনে গ্রেফতার করা হল জয়প্রকাশকে।"

সুপ্রিম কোর্টে মামলার টোপ দিয়ে ৭ লক্ষ প্রতারণা, বিজেপি নেতাকে থানায় ডেকে জেরা


পাশাপাশি এই গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে দীলিপ ঘোষ বলেন, "জয়প্রকাশ তো আইনজীবি নন, তাহলে কেন ওকে কেউ টাকা দিতে যাবে? আর এই মামলা যখন হয়েছিল তখনও বিজেপিতে যোগ দেননি জয়প্রকাশ। তখনও কংগ্রেসেরই নেতা ছিলেন তিনি। তাই এই ঘটনায় বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার কোনও প্রশ্নই নেই।"

অরূপরতন রায় জানিয়েছেন, জয়প্রকাশবাবু যে প্রতারণা করছে সে বিষয়ে দীলিপ ঘোষের কাছে অভিযোগ জানানো হয়েছিল। অভিযোগ জানানোর পরই তাঁকে জয়প্রকাশবাবু প্রাণনাশের হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন অরূপরতন।

(Update) গ্রেফতার করল বিধাননগর থানা। , বিজেপি নেতাকে থানায় ডেকে জেরা

কলকাতা, ১৪ জানুয়ারি : সুপ্রিম কোর্টে মামলা করিয়ে দেওয়ার টোপ দিয়ে টেট পরীক্ষার্থীর ৭ লক্ষ ২০ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠল বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে। এই মর্মে এক টেট পরীক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে শনিবার বিধাননগর থানায় তলব করে জেরা করা হল ওই বিজেপি নেতাকে।

অভিযোগ, জয়প্রকাশবাবু সল্টলেকে টেট পরীক্ষার্থীদের বিক্ষোভ অবস্থানে হাজির হয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। রাজ্য সরকারের বিরুদ্ধে টেট পরীক্ষার্থীরদের এই আন্দোলনে প্রতিবাদী মুখ হয়ে তিনি আশ্বাস দিয়েছিলেন যাবতীয় সাহায্যের। সেইমতো তিনি উপদেশ দিয়েছিলেন, শুধু আন্দোলন করে কিছু হবে না। তৃণমূল সরকারের নীতিহীন সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করতে হবে।

প্রতিবাদের আওয়াজ পৌঁছে দিয়ে হবে বিচারসভা পর্যন্ত। এই আওয়াজ তুলে জয়প্রকাশবাবু সুপ্রিম কোর্টে মামলা করতে উৎসাহিত করেন টেট পরীক্ষার্থীদের। আর এই মামলা করতে তিনি সমস্তরকম সাহায্য করবেন বলেও জানান। সেইমতো জয়প্রকাশবাবুর সঙ্গে যোগাযোগ করেন টেট পরীক্ষার্থীরা।

অভিযোগ, মামলার জন্য জয়প্রকাশবাবু ১০ লক্ষ টাকা চান। টেট পরীক্ষার্থীরা দু'দফায় মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা দেন জয়প্রকাশবাবুর হাতে। কিন্তু আজ পর্যন্ত কোনও অগ্রগতি হয়নি। ওই টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এরপরই বিজেপি নেতার বিরুদ্ধে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়। এদিন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ডেকে পাঠানো হয় জয়প্রকাশবাবুকে। তাঁকে দফায় দফায় জেরা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+