৬০ ফুট লম্বা মঞ্চ হচ্ছে ভিক্টোরিয়া হাউসের সামনে, আর কী কী হচ্ছে বিজেপির সভায়?
খুঁটিপুজো হয়ে গিয়েছে। এবার মঞ্চ বাঁধার কাজ শুরু। আগামী ২৯ নভেম্বর সভা বিজেপির। কলকাতার ধর্মতলা চত্বর যেন এখন থেকেই ফুটছে৷ আহেরে- বহরে বিজেপির সভামঞ্চও নজর কাড়তে চলেছে। এই সভা ঘিরে রাজনৈতিক মহলেও চলছে জল্পনা।
কত বড় হবে এই মঞ্চ? কী কী ব্যবস্থা থাকবে এই মঞ্চে? কারা উপস্থিত থাকবেন এই মঞ্চে? এইসব প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। প্রাথমিক ভাবনাচিন্তা হয়েছে। পরিকল্পনার এখনও বেশি কিছু অংশ বাকি বলে খবর বিজেপির অন্দরে। রাজ্যের শাসক দলের সঙ্গে লড়াইয়ে নেমেছে বিজেপি৷

ধর্মতলায় শহিদ সমাবেশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি দলের কর্মকাণ্ডের পথ দেখান। এবার সেই ভিক্টোরিয়া হাউসের সামনেই মঞ্চ করছে গেরুয়া শিবির। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চে লড়াই করে জিতেছে বিজেপি৷
ওই জায়গাতেই সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ ফলে বিজেপি শিবির থেকে উত্তেজনা অনেকটাই বেড়ে গিয়েছে। শোনা যাচ্ছে, ধর্মতলার মঞ্চ তৈরিতে তৃণমূলের সঙ্গেই টক্কর দিচ্ছে বঙ্গ বিজেপি। বিশাল বড় মঞ্চে থাকবেন নেতারা। থাকবেন শহিদ পরিবারের সদস্যরাও।
জানা গিয়েছে, ধর্মতলায় বিজেপির মঞ্চের আয়তন। ৬০ ফুট লম্বা মঞ্চ করছেন বিজেপি৷ ২০ ফুট চওড়া হবে সেই মঞ্চ। উচ্চতাতেও যথেষ্ট বড় হচ্ছে সেটি। সেখানে বসবেন অমিত শাহ সহ অন্যান্য নেতারা। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সভার প্রধান বক্তা। তাঁর জন্য আলাদা ব্যবস্থা থাকছে মঞ্চে।
রাজ্যের বিজেপি নেতৃত্ব এই মঞ্চে ভাষণ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও ভাষণ দেবেন। তাঁর বক্তব্য রাখার জায়গা আলাদা হতে পারে। শুধু তাই নয়, ত্রিস্তরীয় মঞ্চ হবে ভিক্টোরিয়া হাউসের সামনে। বিধায়ক, সাংসদরা বসবেন। এরপরে দলীয় নেতৃত্বরাও থাকবেন। এছাড়াও তৃণমূলের হাতে মারা গিয়েছেন বহু বিজেপি কর্মী - সমর্থক।
সেইসব শহিদদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন ওই মঞ্চে। রাজনৈতিক নাটক ও গান মঞ্চস্থ হওয়ার কথাও আছে। থাকবে রাজ্যের শাসক দলকে নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা। ওই দিন বেলা ১২ টা থেকে সভা শুরু হবে। দুপুর ২ টো নাগাদ অমিত শাহ আসবেন বলে খবর।












Click it and Unblock the Notifications