Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: নির্বাচনে দু'দিন আগে শহর ৫০ লাখ উদ্ধার! সক্রিয় আয়কর দফতরও

Lok Sabha Election 2024: শেষ এবং সপ্তম দফার নির্বাচন আগামী শনিবার! উত্তর এবং দক্ষিণ কলকাতা সহ রাজ্যের একাধিক লোকসভা আসনে নির্বাচন রয়েছে। ভোটের ঠিক দুদিন আগে বিপুল টাকা উদ্ধার। নির্বাচনকে মাথায় রেখে শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে নাকা চেকিংয়ের সংখ্যা।

ভোটের (Lok Sabha Election 2024) আগে সতর্ক লালবাজার। আর এর মধ্যেই ৫০ লাখ টাকা উদ্ধার করল কলকাতা পুলিশের বিশাল টিম। নির্বাচনের আবহে বিপুল পরিমান এই টাকা উদ্ধার বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।

Lok Sabha Election 2024

নির্বাচনে বিজেপি বাংলায় টাকা ছড়াচ্ছে। ভোট দেওয়ার জন্য মানুষকে টাকা দিচ্ছেন বলে একাধিকবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে সাধারণ মানুষ তো বটেই জেলা নেতৃত্বকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এমনকি পুলিশ প্রশাসনকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রশাসনিক প্রধান। তেমনই মঙ্গলবার রাতে গোপন সূত্রে বেশ কিছু তথ্য পান আধিকারিকরা। এমনকি বিপুল পরিমান নগদ টাকা এদিক-ওদিক হতে পারে বলেও খবর আসে।

সেই মতো আজ বুধবার বিশেষ সূত্রে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। হাতেনাতে ৫০ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে খবর। বিপুল এই কেন রাখা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। এমনকি কি করতে বিপুল পরিমান এই টাকা রাখা হয় সে বিষয়েও খোঁজখবর করেন তদন্তকারীরা। কিন্তু সন্তোষজনক কোনও তথ্য হাতে পাননি তদন্তকারীরা। আর এরপরেই এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে খবর। দফায় দফায় তাঁকে জেরা করা হচ্ছে।

অন্যদিকে নির্বাচনের আবহে সতর্ক আয়কর দফতরও। বুধবার পূর্ব কলকাতার তিন জায়গায় একসঙ্গে অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ আয়কর দফতরের আধিকারিকরা একাধিক দলে ভাগ হয়ে বেরিয়ে পড়েন। পূর্ব কলকাতার মেট্রোপলিটন হাউজ়িং কমপ্লেক্সে একটি টিম যায়। সেখানে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। জানা গিয়েছে, ওই ব্যবসায়ী অ্যাগ্রো ফার্ম ও পোলট্রির ব্যবসা রয়েছে। বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেন আধিকারিকরা। আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে কিনা সেটিও খোঁজ আধিকারিকরা নিচ্ছেন বলে খবর।

বলে রাখা প্রয়োজন, আগামী ১লা জুন শেষ দফায় বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর লোকসভা আসনে ভোট হবে। শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করাতে এবার আরও সক্রিয় নির্বাচন কমিশন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+