অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকা কার! চাঞ্চল্যকর স্বীকারোক্তি, আদালতে বিস্ফোরক ইডি
west Bengal Recruitment Corruption Case: বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আদালতে এমনটাই জানাল এনফফোর্সমেন্ট ডিরেক্টরেট। দীর্ঘ জটিলতা কাটিয়ে আজ বৃহস্পতিবার ইডির নিয়োগ দুর্নীতি মামলায় শুরু হল চার্জ গঠনের প্রক্রিয়া।
সেই মতো এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ সমস্ত অভিযুক্তই আদালতে উপস্থিত ছিলেন। আর সেখানে বিপুল পরিমাণ টাকা উদ্ধার নিয়ে (west Bengal Recruitment Corruption Case) চাঞ্চল্যকর দাবি করেন ইডির আইনজীবী।

বলেন, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়। আর তা হয় অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে। আর এই বিপুল টাকা প্রাক্তন তৃণমূল মহাসচিবের বলেই এদিন দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
জেরায় এই বিষয়ে 'বান্ধবী' অর্পিতা মুখোপাধ্যায় স্বীকার করেছে বলেও দাবি করা হয়েছে। শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতি মামলায় (west Bengal Recruitment Corruption Case) প্রাক্তন শিক্ষামন্ত্রীই আস 'কিংপিন' বলেও দাবি করেন ইডির আইনজীবী। বলেন, নিয়োগ দুর্নীতির বিপুল টাকা সরানো, একাধিক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ভুয়ো সংস্থা খোলার পিছনে পার্থ চট্টোপাধ্যায়ের বড় ভূমিকা থাকার কথাও তুকে ধরা হয়। যা নিঃসন্দেহে পার্থ চট্টোপাধ্যায়ের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। যদিও গত কয়েকদিন আগেই পার্থ চট্টোপাধ্যায় জানান, নিয়োগ দুর্নীতিতে কোনও ভাবেই জড়িত নই।
আদালত সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চেয়ে ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায় একটি আবেদন বলেছেন বলেই খবর। বেশ কিছু আইন জটিলতার কথা তুলে ধরা সেই আবেদন। বলে রাখা প্রয়োজন, বুধবারই এই সংক্রান্ত সমস্ত নথি ইডির তরফে আদালতে জমা দেওয়া হয়। কিন্তু এই মামলায় বেশ কয়েকজন ইতিমধ্যে জামিন পেয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই বুধবার আদালতে উপস্থিত ছিলেন না। ফলে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি। যা নিয়ে আদালতের তোপের মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কিন্তু আজ জেলবন্দি এবং জামিনে মুক্ত সকলে ইডির বিশেষ আদালতে উপস্থিত ছিলেন। পার্থ চট্টোপাধ্যায়-সহ অভিযুক্ত ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এদিন। প্রথমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কার বিরুদ্ধে কি অভিযোগ তা আদালতের সামনে তুলে ধরেন। রয়েছে আরও বেশ কিছু প্রক্রিয়া। এরপরেই নিয়োগ দুর্নীতিতে বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications