দেশ জোড়া ধর্মঘটে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি! যাদবপুরে গ্রেফতার সুজন চক্রবর্তী
বিভিন্ন বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকে এবং আইএনটিইউসি-সহ বিভিন্ন সংগঠনের সমর্থনে দেশজুড়ে ধর্মঘট শুরু হয়েছে মঙ্গলবার সকাল ছটা থেকে।
বিভিন্ন বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকে এবং আইএনটিইউসি-সহ বিভিন্ন সংগঠনের সমর্থনে দেশজুড়ে ধর্মঘট শুরু হয়েছে মঙ্গলবার সকাল ছটা থেকে।
সকাল থেকেই যাদবপুর, গড়িয়া-সহ কলকাতার বিভিন্ন জায়গায় ধর্মঘটীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। রাস্তা থেকে ধর্মঘটীদের সরিয়ে দিতে গেলেই গণ্ডগোল শুরু হয়ে যায়।
|
যাদবপুর, গড়িয়া, মৌলালি
সকালে ধর্মঘট শুরুর পরেই যাদবপুরে এইটবি বাসস্ট্যান্ডে ধর্মঘট সমর্থনকারী এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে পৌনে আটটা নাগাদ সুজন চক্রবর্তী সেখানে গিয়ে পৌঁছলে আরও একবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় ধর্মঘটীদের সঙ্গে। পরে অবশ্য ধর্মঘটীরা যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড থেকে সুলেখার দিকে
মিছিল করেন। এইট বি স্ট্যান্ড থেকে সুজন চক্রবর্তী-সহ আটক বেশ কয়েকজন ধর্মঘটী। সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর অভিযোগ, সারদা-নারদা থেকে বাঁচার জন্য পরীক্ষা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গড়িয়া মোড়ে একটি বেসরকারি বাসে ধর্মঘটীরা ভাঙচুর করে বলে অভিযোগ। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়।
মৌলালিতে সকালেই মিছিল করেন ধর্মঘটীরা।

বেলঘড়িয়া, সোদপুর, বারাসত
বেলঘড়িয়া স্টেশনে ধর্মঘটীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। সোদপুরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। বারাসতে বাসের চাকার হাওয়া খুলে দেওয়া হয়। বারাসতে পড়ুয়াদের বাসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

রেল পরিষেবা ব্যাহত
পুলিশ ও ধর্মঘটীদের ধস্তাধস্তি হয়েছে কলকাতার বাইরেও। লক্ষ্মীকান্তপুরে ব্যাহত ট্রেন পরিষেবা। এদিকে সকালেই রামপুরহাটে ধর্মঘটীদের তুলে দেয় আরপিএফ। শ্রীরামপুর স্টেশনে দফায় দফায় রেল অবরোধ চলে। উত্তরপাড়া-রিষড়া স্টেশনে অবরোধ চলে।












Click it and Unblock the Notifications