বেতন বৃদ্ধির দাবিতে ব্যাঙ্ক ধর্মঘট! এটিএম বন্ধে বিপাকে বিপাকে সাধারণ মানুষ
বুধবার সকাল থেকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার ব্যাঙ্ক ধর্মঘট। এই ধর্মঘটের ডাকে রাজ্যে বিভিন্ন ব্যাঙ্কের প্রায় ৯৮০০ শাখা এবং ২১ হাজার এটিএম বন্ধ। ফলে সকাল থেকেই বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
বুধবার সকাল থেকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার ব্যাঙ্ক ধর্মঘট। বেতন বৃদ্ধি, সঠিক পরিকাঠামো-সহ একাধিক দাবিতে ইউনাইটেড ফোরম অফ ব্যাঙ্ক ইউনিয়নের তরফে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটের ডাকে রাজ্যে বিভিন্ন ব্যাঙ্কের প্রায় ৯৮০০ শাখা এবং ২১ হাজার এটিএম বন্ধ। ফলে সকাল থেকেই বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

ইউনাইটেড ফোরম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ছাতার তলায় রয়েছে ব্যাঙ্কের কর্মচারীদের নটি সংগঠন। বেতন সংক্রান্ত দাবি পূরণ না হওয়ায় এই ধর্মঘট বলে জানানো হয়েছে কর্মচারী সংগঠনগুলির তরফে। রক্ষীরাও ওই ধর্মঘটে সামিল হওয়ায় এটিএমগুলিও বন্ধ রয়েছে।
বুধবার সকালে বেশ কয়েকটি রক্ষী বিহীন এটিএম খোলা থাকলেও কিছুক্ষণের মধ্যেই সেগুলির টাকা শেষ হয়ে যায়। কিছু কিছু এটিএম খোলা থাকলেও সেগুলিতে টাকা ছিল না।
বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মতো ধর্মঘটের প্রভাব পড়েছে এইচডিএফসি-র মতো প্রাইভেট ব্যাঙ্কেও।












Click it and Unblock the Notifications