মুখ পুড়ল পুলিশের! নায্য ডিএ'র দাবিতে পথে নেমে ধৃত ৪৭ জনকেই জামিন দিল আদালত

মুখ পুড়ল পুলিশের! ডিএ'র দাবিতে আন্দোলনে ধৃত ৪৭ জন্র জামিন মঞ্জুর করল আদালত। কার্যত ধোপেই টিকল না পুলিশের আবেদন। আদালতের নির্দেশ সামনে আসার পরেই ধৃত ৪৭ জনকে ছাড়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ডিএ'র অধিকার। আর সেই অধিকারের দা

মুখ পুড়ল পুলিশের! ডিএ'র দাবিতে আন্দোলনে ধৃত ৪৭ জন্র জামিন মঞ্জুর করল আদালত। কার্যত ধোপেই টিকল না পুলিশের আবেদন। আদালতের নির্দেশ সামনে আসার পরেই ধৃত ৪৭ জনকে ছাড়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ডিএ'র অধিকার। আর সেই অধিকারের দাবিতে আন্দোলনে নেমে যেভাবে লকআপে রাত কাটল রাজ্যের সরকারি কর্মীদের তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এমনকি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ন্যায্য ডিএ'র দাবিতে এই আন্দোলন। আন্দোলন তো অধিকার! এরপরেও কেন গ্রেফতার করে রাখা হল কর্মীদের? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষও। যদিও এই বিষয়ে স্পিকটি নট প্রশাসন।

বুধবার পথে নামেন রাজ্য সরকারি কর্মীরা

বুধবার পথে নামেন রাজ্য সরকারি কর্মীরা

কেন্দ্রের সঙ্গে ক্রমশ বাড়ছে ডিএ'র ফারাক! আগামী তিনমাসের মধ্যেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু কখনও ডিভিশন বেঞ্চ তো কখনও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। ডিএ নিয়ে কার্যত সম্পূর্ণ উদাসীন রাজ্য সরকার। এমনটাই অভিযোগ। আর এই দাবিতে বুধবার পথে নামেন রাজ্য সরকারি কর্মীরা। বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়। আর সেই অভিয়ান ঘিরে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়।

একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা

একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা

টানা হিচড়া করে একের পর এক রাজ্যের সরকারি কর্মীদের প্রথমে আটক করা হয়। শুধু তাই নয়, পরে ৪৭জনকে গ্রেফতার করা হয়। যার মধ্যে ১১ জন মহিলাও রয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা - কর্তব্যরত পুলিশকর্মীকে কাজে বাধা, ৩২৩ ধারা - পুলিশকর্মীকে মারধর, ১৪৭, ১৪৮, ১৪৯ ধারা - হিংসা ছড়ানো সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে। রাত কাটে পুলিশ লকআপে।

অবশেষে মিলল জামিন

অবশেষে মিলল জামিন

আজ বৃহস্পতিবার আদালতে তোলা হলে দুদিনের হেফাজতে নেওয়ার দাবিও জানানো হয় পুলিশের তরফে। কিন্ত্য প্রথম থেকেই বিষয়টি নিয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি সওয়ালে বলেন, কোন যুক্তিতে হেফাজতে চাওয়া হচ্ছে? ওনারা কি হিংসাতবক কোনও ঘটনা ঘটিয়্বেছেন। এমনকি কলকাতায় ১৪৪ ধারা হামেশাই ভাঙে, কী দোষ এদের? তা নিয়েও জোরাল সওয়াল করেন বিকাশবাবু। দীর্ঘ শুনানি শেষে যদিও আদালত পুলিশের দাবি খারিজ করে দেয়। এবং ৪৭ জনের জামিন মঞ্জুর করে। আইনজীবীদের মতে, আদালত মনে করেনি আন্দোলনকারীদের পুলিশ হেফাজতে পাঠানোর। আর সেই কারনেই এই জামিন।

জামিনের পরেই ধৃত ৪৭ জন বেরিয়ে আসেন। আর তাতে হাততালি দিয়ে স্বাগত জানান সহযোদ্ধারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+