Local Train Cancel: সপ্তাহান্তে পুজোর শপিংয়ে যাবেন? বাতিল ৪০টি লোকাল ট্রেন, জেনে নিন বিস্তারিত
সপ্তাহান্তে ফের হয়রানির শিকার হতে চলেছেন ট্রেন যাত্রীরা। একসঙ্গে ৪০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্বরেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে ১৪ এবং ১৫ সেপ্টেম্বর ৪০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। বনগাঁ-হাসনাবাদ এবং মধ্যমগ্রাম শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে।
সামনেই দুর্গাপুজো। আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। কাজেই সপ্তাহান্তের ছুটিতে সকলেই বাজারে ছুটছেন নতুন জামাকাপড় কেনার জন্য। কিন্তু তাতে একদিকে যেমন কাঁটা হয়ে দাঁড়াবে বৃষ্টি ঠিক তেমনই আবার বাধা হয়ে দাঁড়াবে লোকাল ট্রেন। শহরতলী থেকে যাঁরা কলকাতায় কেনাকাটা করতে আসবেন ভাবছেন তাঁদের জন্য দুঃসংবাদ দিয়েছে পূর্বরেল। শনি এবং রবিবার প্রায় ৪০টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

বনগাঁ-হাসনাবাদ শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এমনকী মধ্যমগ্রাম শাখাতেও থাকছে একাধিক ট্রেন বাতিল। বেশ কিছু লোকাল ট্রেনের আবার রুট পরিবর্তনও করা হয়েছে। মধ্যমগ্রাম এবং বিরাটি স্টেশনের মাঝে রক্ষনাবেক্ষণের কাজের জন্য ৪০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার আপলাইনে রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত বাতিল থাকবে একাধিক লোকাল। আবার ডাউন লাইনে শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত এই ট্রেন বাতিল থাকবে।
শনিবার বাতিল থাকবে যেসব ট্রেন
বনগাঁ-শিয়ালদা ডাউন ৩৩৮৫৬, ৩৩৮৬০ লোকাল
আপ ৩৩৮৬১,৩৩৮৬৩ লোকাল
হাসনাবাদ-শিয়ালদা ডাউন ৩৩৫৩৮ লোকাল
আপ ৩৩৫৩৩ লোকাল
রবিবার বাতিল থাকবে যেসব ট্রেন
হাসনাবাদ-শিয়ালদা ডাউন ৩৩৫১২, ৩৩৫১৪ লোকাল
আপ ৩৩৫১১, ৩৩৫১৭ লোকাল
বনগাঁ-শিয়ালদা ডাউন ৩৩৮১২, ৩৩৮১৪, ৩৩৮১৮, ৩৩৮২০ লোকাল
আপ ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫, ৩৩৮১৭ লোকাল
দত্তপুকুর-শিয়ালদা ডাউন ৩৩৬১২,৩৩৬১৮ লোকাল
আপ ৩৩৬১৩।
লক্ষ্মীকান্তপুর-নামখানা ডাউন ৩৪৯২৪,
আপ ৩৪৯২৩ লোকাল
মাঝেরহাট থেকে লক্ষ্মীকান্তপুর ডাউন ৩০৭১২
আপ ৩০৭১১ লোকাল












Click it and Unblock the Notifications