শহরের অভিজাত ক্লাবে জুয়াচক্র, গ্রেফতার ৩২ নামী ব্যবসায়ী, উদ্ধার ৭ লক্ষ টাকা

কলকাতা, ১৪ অক্টোবর : শহরের বুকে মিলল বড়সড় জুয়া চক্রের হদিশ। ক্যামাক স্ট্রিটের একটি অভিজাত ক্লাব ও রেস্তোরাঁয় হানা দিয়ে ৩২ জনকে গ্রেফতার করলেন গোয়েন্দারা। উদ্ধার করা হয়েছে সাত লক্ষ টাকা। আর্থিক লেনদেন সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা দমন শাখার আধিকারিকদের কাছে খবর ছিল, নিয়ম করে কলকাতার ক্যামাক স্ট্রিটের ইম্পিরিয়াল ক্লাবে জুয়ার আসর বসে।

শহরের বড় মাপের ব্যবসায়ীরা এই জুয়ার আসরে অংশ নিতেন। পোকার গেমের আড়ালে জুয়ার চক্র চালাত জুয়াড়িরা। এই চক্রে প্রতিদিন উড়ত বহু টাকা।গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ওই ক্লাব ও রেস্তোরাঁয় হানা দেয় পুলিশ। একেবারে হাতেনাতে গোয়েন্দারা ধরে ফেলেন জুয়াড়িদের। তখন জুয়ার আসরে ছিলেন কলকাতার নামী ব্যবসায়ীরা। এর মধ্যে ৩২ জনকে গ্রেফতার করতে সমর্থ হয় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা।

শহরের অভিজাত ক্লাবে জুয়াচক্র, গ্রেফতার ৩২ নামী ব্যবসায়ী, উদ্ধার ৭ লক্ষ টাকা

দিন ১০ আগে কলকাতার বড়বাজারে এক হোটেলে জুয়ার আসরে হানা দিয়েছিল গুন্ডা দমন শাখার আধিকারিকরা। সেখান থেকেও লক্ষাধিক টাকা উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয়েছিল শহরের নামী ব্যবসায়ীদের। তা থেকেও শিক্ষা নেননি ব্যবসায়ীরা।

কলকাতায় বিভিন্ন ক্লাবে, রেস্তোরাঁ বা হোটেলে যে নিয়ম করে জুয়ার আসর বসে, কলকাতাজুড়ে যে জুয়াচক্রের রমরমা শুরু হয়েছে, তা প্রমাণিত একের পর এক ক্লাবে, হোটেলে জুয়া চক্রের হদিশ মেলায়। তদন্তকারী অফিসাররা এই জুয়াচক্রকে সমূলে উপড়ে ফেলতে তৎপর। তাই অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন গুন্ডা দমনশাখার আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+