৩০ প্রতিনিধিই যাচ্ছেন নবান্নে, নিজেদের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা
সরকার ও আন্দোলনকারীরা একে অপরকে ইমেল বার্তা পাঠিয়ে চলেছেন। দুই পক্ষই তাঁদের দাবিতে অনড়। এই অবস্থায় আন্দোলনকারীরা নবান্নে যাচ্ছেন। আরজি কর কাণ্ড ও তাঁদের দাবিদাওয়া নিয়ে নবান্নে বক্তব্য রাখবেন জুনিয়র চিকিৎসকরা। এই বার্তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নবান্ন থেকে ফের মুখ্যসচিবের ইমেল আসে। আজ বিকেল পাঁচটায় নবান্নে ফের বৈঠকের সময় নির্ধারিত হয়েছে। আন্দোলনকারীদের নবান্নে আসার জন্য আহ্বান জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকবেন। এই কথাও বলা হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া হচ্ছে না।

৩০ জনের প্রতিনিধি নয়। ১২ থেকে ১৫ জন সদস্যই প্রতিনিধি হিসেবে বৈঠক উপস্থিত থাকতে পারবেন। রুদ্ধদ্বার বৈঠক হবে। সকলকে সামনে রেখে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকের সরাসরি সম্প্রচার করা যাবে না। এই বক্তব্যেই অনড় নবান্ন। মুখ্যসচিব মনোজ পন্থ এই কথা জানিয়ে দিয়েছেন।
এদিকে আন্দোলনকারীরা নিজেদের বক্তব্যে অনড়। তাঁরা বরাবর জানিয়েছে, প্রতিনিধি দলে তাদের ৩০ জন সদস্য থাকবেন। এছাড়াও বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে। আপামর জনসাধারণ এই বৈঠক দেখতে শুনতে পারেন। বৈঠক এড়িয়ে যাচ্ছেন না আন্দোলনকারীরা নবান্নে আন্দোলনকারীরা বই থেকে যোগ দেবেন এ কথা জানানো হয়েছে। মুখ্য সচিবের কাছে এই বিষয়ে পাল্টাবার্তা পাঠানো হয়েছে আরশাদ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তাদের নিজেদের দাবিতে অনড় রয়েছেন।
টানা দু'দিন ধরে স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে। অবস্থান কর্মসূচি নিয়েছেন তাঁরা। এছাড়াও আরজি কর হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে কর্মবিরতি পালন শুরু করেন প্রতিবাদীরা। এই মুহূর্তে বাংলার ২৬ টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে রয়েছেন।
আরজি কর হাসপাতালের ন্যক্কারজনক ঘটনায় বিচার ও শাস্তির দাবি তুলেছেন তাঁরা। পাশাপাশি পুলিশ কমিশনার বিনীত কোয়েলের অপসারণ চেয়েছেন। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্যকর্তার পদত্যাগ চাইছেন তারা। মোট পাঁচ দফা দাবি রয়েছে তাদের।












Click it and Unblock the Notifications