তিন বিদেশি বিশেষজ্ঞ এলেন বউবাজারের এলাকা পরিদর্শনে
বউবাজার মেট্রোর কাজে ধসে ঘর ছাড়া বহু বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান তিন বিশেষজ্ঞ।
বউবাজার মেট্রোর কাজে ধসে ঘর ছাড়া বহু বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান তিন বিশেষজ্ঞ। ঘটনাস্থল খতিয়ে দেখে এদিন রিপোর্ট দেবেন তারা।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যের পর থেকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। একদিনের নোটিশে বহু মানুষকে ঘির ছাড়া করে দেওয়া হয়। তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে ও দেওয়া হয়। তবে কি কারণে এই বিপত্তি তা পরিষ্কার নয় মেট্রোর কাছে। তাই এবিষয়ে বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়ার জন্য আনা হয়েছে বিদেশ থেকে বিশেষজ্ঞদের।
এদের মধ্যে দুজন মাটি বিশেষজ্ঞ, একজন সুরঙ্গ বিশেষজ্ঞ। আন্তর্জাতিক স্তরে খ্যাতি রয়েছে এদের। এই তিন বিশেষজ্ঞর সঙ্গে এদিন ঘটনাস্থলে যান মেট্রো রেল কর্তৃপক্ষের বিশেষজ্ঞরাও। গোটা এলাকা তারা খতিয়ে দেখে এদিন রিপোর্ট দেবেন।












Click it and Unblock the Notifications