শহরে ফের রহস্যমৃত্যু, একই পরিবারের ৩ জনের ঝুলন্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
শহরে ফের রহস্যমৃত্যু, একই পরিবারের ৩ জনের ঝুলন্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ফের রহস্যমৃত্যু শহরে। সাত সকালে জোকা থেকে উদ্ধার একই পরিবারের ৩ জনের দেহ। বাবা, মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। জোকার মণ্ডলপাড়ার ঘটনা। প্রতিবেশীরা জানিয়েছেন বুধবার সকালে কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না বাড়িটি থেকে। অনেক ডাকাডাকির পরেও কারোর সাড়া না পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। ঠাকুরপুকুর থানার পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে তিন জনের দেহ উদ্ধার করেন।

পুলিশ সূত্রে খবর ছাদের পাশে একটি ঘরে ঝুলছিল তিনটি দেহ। চন্দ্রব্রত মণ্ডল (৫০), মায়ারানি মণ্ডল (৪৫) ও সুপ্রিয় মণ্ডল (২৮)। তাঁরা আত্মঘাতী হয়েছেন না খুন করা হয়েছে এই নিয়ে এখনও ধন্ধ রয়েছে। খুন করে তাঁদের ঝুলিয়ে দেওয়া হতে পারে। এমনও আঁচ করছে পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কীভাবে একসঙ্গে ৩ জন মারা গেলেন সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। প্রতিবেশীদেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরিবারের সঙ্গে কারোর শত্রুতা ছিল কিনা সেখা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত তেমন কোনও সন্দেহ জনক তথ্য পুলিশের হাতে আসেনি। ঘটনাটিকে স্বাভাবিক আত্মহত্যার ঘটনা মানতে নারাজ পুলিশ। পরিবারের ব্যাকগ্রাউন্ড জানতে তথ্য অনুসন্ধান শুরু করে দিয়েছেন তদন্তকারীরা।
শেষবার তাঁদের ফোনে কে ফোন করেছিলেন। এবং কাদের সঙ্গে শেষবার কথা হয়েছিল পরিবারের তিনজনের সেটা খতিয়ে দেখছে পুলিশ। তিন জনের মোবাইল ফোনই বাজেয়াপ্ত করা হয়েছে। ফোনের কললিস্ট খতিয়ে দেখা শুরু করেছেন তদন্তকারীরা। শেষবার যাঁদের সঙ্গে কথা হয়েছিল পরিবারের তিন জনের তাঁদের ডেকে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।পাখির ব্যাবসা করতেন তাঁরা। তিন চারদিন আগে সব পাখি বিক্রি করে দেন তাঁরা। পরিকল্পনা করেই আত্মহত্যা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। আত্মীয়দের দাবি কোনও অশান্তি তাঁদের পরিবারে ছিল না। বাজারে ধার দেনা হয়ে যাওয়ার কারণেই তাঁরা আত্মহত্যার পথ বেছে নেন বলে জানিয়েছেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications