রাজ্যে রাজনৈতিক হিংসা ও পুলিশি আক্রমণের অভিযোগ বিজেপির! দিল্লির গণ শুনানিতে ২৩ টি পরিবার

রাজ্যে রাজনৈতিক হিংসার পাশাপাশি পুলিশি আক্রমণের শিকার হওয়ার অভিযোগ উঠে আসতে চলেছে জাতীয় আঙিনায়। দিল্লিতে মানবাধিকার সংগঠনেরদ্বারস্থ পুরুলিয়া, দাড়িভিটের মতো অন্তত ২৩টি পরিবার।

রাজ্যে রাজনৈতিক হিংসার পাশাপাশি পুলিশি আক্রমণের শিকার হওয়ার অভিযোগ উঠে আসতে চলেছে জাতীয় আঙিনায়। দিল্লিতে মানবাধিকার সংগঠনের দ্বারস্থ পুরুলিয়া, দাড়িভিটের মতো অন্তত ২৩টি পরিবার। যার মধ্যে অবশ্যই রয়েছে বিজেপি।

রাজ্যে রাজনৈতিক হিংসা ও পুলিশি আক্রমণের অভিযোগ! দিল্লি যাচ্ছে ২৩ টি পরিবার

পুরুলিয়ার বলরামপুরে নিহত ২ বিজেপি কর্মী, উত্তর দিনাজপুরের দাড়িভিটে গুলিতে নিহত দুজনের পরিবার সহ সবমিলিয়ে ২৩ টি পরিবার দিল্লির পথে রওনা হয়ে গিয়েছে।

বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে একটি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে গণ শুনানির ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সুষমা স্বরাজের। উপস্থিত থাকবেন বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতি।

সূত্রের খবর অনুযায়ী, গোটা ঘটনা সম্পর্কে জানার পর, পরিবারের অভিযোগ শোনা হবে। এরপর যাতে দ্রুত বিচার মেলে তার জন্য চেষ্টা করবে ওই মানবাধিকার সংস্থা। এর পাশাপাশি পরিবারগুলিতে সহায়তা করা হবে বলেও জানা গিয়েছে। পরিবারগুলির দাবি সিআইডি নয়, সিবিআই তদন্ত হোক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+