২২৯ ঘণ্টা পেরিয়ে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের অনশন, আজ ১১ তম দিন
১১ দিনে পড়ল জুনিয়র চিকিৎসকদের অনশন। আজ মঙ্গলবার একাধিক কর্মসূচি রয়েছে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের। ধর্মতলা চত্বরে রীতিমতো কড়া পুলিশের পাহারা থাকবে। কর্মসূচি থেকে সরে আসতে চাইছেন না চিকিৎসকরা।
২২৯ ঘন্টা পেরিয়ে গিয়েছে অনশন কর্মসূচির। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেও অনশন কর্মসূচি চলছে। বহু সাধারণ মানুষ ধর্মতলা চত্বরে অনশন মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন। মঙ্গলবার সকালেও সেই ছবি দেখতে পাওয়া গেল।

সোমবার ধর্মতলার অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন জুনিয়র চিকিৎসক তনয়া পাঁজা। তিনি হাসপাতালে যেতে চাননি। কিন্তু পরিস্থিতি পরে আরও অবনতি হয়। গতকাল রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। উত্তরবঙ্গে অনশনকারী জুনিয়র চিকিৎসক সৌভিক বন্দ্যোপাধ্যায়ও অসুস্থ হয়ে হাসপাতালে। এখনও অবধি মোট পাঁচ জন জুনিয়র চিকিৎসক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কলকাতা পুলিশের পক্ষ থেকে ধর্মতলা চত্বরে ১৬৩ ধারা জারি করা হয়েছে। চিকিৎসদের কোনও কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা তাঁদের কর্মসূচি থেকে সরে আসছেন না।
এই কথাই জোরালো ভাবে বলা হচ্ছে। অনশনকারীদের একাধিক শারীরিক সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উত্তরবঙ্গে দুই অনশনকারী হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্নীতির হাঁড়িতে অভিযোগপত্র জমা পড়ছে প্রতিদিন। তাই নিয়েও চর্চা হচ্ছে ওই চত্বরে। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে একাধিক বক্তব্য সাধারণ মানুষ লিখে জমা দিচ্ছেন বলে খবর। আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টে কী হয়? সেই বিষয়েও নজর রাখছেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ কী বক্তব্য রাখেন। সেই দিকে নজর রাখা হচ্ছে।












Click it and Unblock the Notifications