একবিংশ শতাব্দী মানবতার পক্ষে সব থেকে খারাপ! কলকাতায় উদ্বেগ আমজাদ আলি খানের

একবিংশ শতাব্দী মানবতার পক্ষে সব থেকে খারাপ। কলকাতার অনুষ্ঠানে যোগ দিয়ে সহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট শরদ শিল্পী আমজাদ আলি খান। ধর্মের নামে একে অন্যকে খুন করছে মানুষ।

একবিংশ শতাব্দী মানবতার পক্ষে সব থেকে খারাপ। কলকাতার অনুষ্ঠানে যোগ দিয়ে সহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট শরদ শিল্পী আমজাদ আলি খান। ধর্মের নামে একে অন্যকে খুন করছে মানুষ। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অনুষ্ঠানে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

 একবিংশ শতাব্দী মানবতার পক্ষে সব থেকে খারাপ! কলকাতায় উদ্বেগ আমজাদ আলি খানের

বিশ্বে শান্তির প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শরদ শিল্পী তথা পদ্ম বিভূষণ আমজাদ আলি খান। কিন্তু বর্তমানে রাজনীতি ধর্ম ভিত্তিক হয়ে গিয়েছে বলে আক্ষেপ করেছেন তিনি। এর পিছনে স্বার্থপরের স্বার্থ জড়িত রয়েছে। শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী এই পরিস্থিতি বলে উল্লেখ করেছেন তিনি।

কলকাতায় বেসরকারি এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিশিষ্ট এই শরদিয়া। তিনি বলেন, একুশ শতক হওয়া উচিত ছিল খুব শান্তিপূর্ণ এবং সফল। কিন্তু তা মানবতার পক্ষে সব থেকে খারাপ হয়ে উঠেছে। মানুষ কোথাও যেতে ভয় পাচ্ছে, নিরাপত্তার অভাব বোধ করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আমজাদ আলি খান তাঁর বাবা মাসুম আলি খানের কথাও উল্লেখ করেন। যিনি বলেছিলেন, আমাদের সবার একই ভগবান, আমরা সকলে এক সাধারণ জাতি। আমজাদ আলি খান বলেন. এই বার্তা প্রত্যেক ধর্মেই দেওয়া হয়। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তিনি বলেন, প্রত্যেক মানুষের উচিত পৃথিবীতে শান্তি এবং সম্প্রীতি বজার রাখার জন্য চেষ্টা করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+