শহিদ দিবসে বিরোধী দলে ভাঙন, বাম-কংগ্রেস ছেড়ে দলে দলে যোগ তৃণমূলে
কলকাতা, ২১ জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায়ের পালন করা শহিদ দিবস তথা বিজয় দিবসের দিন বিরোধী বাম-কংগ্রেস দলে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। একে একে বিধায়ক ও নানা জায়গার পুরপিতারা দলবল নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
বিরোধী শিবিরের কংগ্রেস নেতা তথা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ছাড়াও মালদহের গাজোলের সিপিএম বিধায়ক দীপালি বিশ্বাস এদিন শহিদ দিবসের মঞ্চে এসে তৃণমূলে যোগ দেন।

এদিন সভামঞ্চ থেকে তাদের নাম ঘোষণা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরও জানান, কালিয়াগঞ্জ পুরসভার ৭ জন পুরপিতা তৃণমূলে চলে এসেছেন। আগে থেকেই এই বোর্ডে ২ জন তৃণমূল পুরপিতা ছিলেন। ফলে ১০ সদস্যের কালিয়াগঞ্জ পুরবোর্ডের ৯ জন তৃণমূলের হওয়ায় পুরসভা চলে গেল তৃণমূলের হাতে।
অন্যদিকে খড়্গপুর পুরসভার ৫ জন পুরপিতাকে সঙ্গে নিয়ে বিরোধী দলনেতা রবিশঙ্কর পাণ্ডে তৃণমূলে যোগ দিলেন এদিন। এছাড়া পুরুলিয়া পুরসভার ২ কংগ্রেস বিধায়কও এদিন তৃণমূলের ছাতার তলায় এসেছেন।
তবে সবচেয়ে বড় চমক বোধহয় মুর্শিদাবাদ জেল কংগ্রেসের সাধারণ সম্পাদক অরিত্র চৌধুরীকে দলে টেনে আনা। এর ফলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর খাসতালুক মুর্শিদাবাদে বড়সড় ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস। এমনটাই মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications