মমতার হ্যাটট্রিকের পর প্রথম একুশে জুলাই, কী কী কারণে এবারের সমাবেশ গুরুত্বপূর্ণ

মমতার হ্যাটট্রিকের পর প্রথম একুশে জুলাই, কী কী কারণে এবারের সমাবেশ গুরুত্বপূর্ণ

২০১৯-এর লোকসভা ভোটের আগে শেষবার ধর্মতলায় একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ হয়েছিল। তারপর দু-বছর করোনার ঠেলায় ভার্চুয়াল শহিদ স্মরণ সারতে হয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২০২০ ও ২০২১-এর সেই মন খারাপ এবার সুদে-আসলে তুলে নিয়ে ২০২২-এর একুশে জুলাই রূপ নিয়েছে মেগা ইভেন্টে। এবার শহিদ সমাবেশ আরও নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অভিষেক দলের দায়িত্ব পাওয়ার পর প্রথম সমাবেশ

অভিষেক দলের দায়িত্ব পাওয়ার পর প্রথম সমাবেশ

২০২১-এর ভোটে তৃণমূল বিপুল জয় পেয়েছে। তারপর খোলনোলচে বদলেছে তৃণমূলের সংগঠনে। তৃণমূল শুধু বহরে বেড়েছে তা নয়, তৃণমূলের সাংগঠনিক পরিকাঠামোও বদলেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন দলের একটা বড় অংশের দায়িত্ব অভিষেক কাঁধে। অভিষেক সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর প্রধান দায়িত্ব হবে তৃণমূলকে সর্বভারতীয় মর্যাদায় আসীন করা।

২১ এর জয়ের পর প্রথম সমাবেশ

২১ এর জয়ের পর প্রথম সমাবেশ

মমতা বন্দ্যোপাধ্যায় একুশের ভোটে জিতে হ্যাটট্রিক করেছেন। আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় এসেছেন তিনি। এই নিয়ে বার বার তিনবার বাংলার কুর্সিতে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের জয় মমতার বন্দ্যোপাধ্যায়ের কাছে আরও গুরুত্বপূর্ণ এই কারণেই বিজেপির বাড়বাড়ন্ত রুখে দলের ভাঙনের প্রতিকূলতাকে জয় করে এবার মহাবিজয় ছিনিয়ে নিয়েছেন তিনি। বিজেপিকে ঠেলে দিযেছেন ব্যাকফুটে। আর করোনার কারণে সেই জয়ের বিজয়-উৎসবেই ভাটা পড়ে যায়। সেই উৎসবের আয়োজন করা সম্ভব হয়নি এতদিন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ২০২২-এর একুশে জুলাই ধর্মতলার শহিদ সমাবেশই আদতে বিজয় উৎসবের আকারের রূপ নেবে। সে আঙ্গিকে এবারের শহিদ সমাবেশের গুরুত্ব সবার কাছেই আলাদা। কার্শিয়াং থেকে কাকদ্বীপ তাই এবারের শহিদ সমাবেশে কলকাতামুখী হবে।

সামনের বছরেই পঞ্চায়েত নির্বাচন

সামনের বছরেই পঞ্চায়েত নির্বাচন

২০২২-এর এই ২১ জুলাই থেকে তৃণমূল শপথ নেবে আগামী পঞ্চায়েত নির্বাচনের। ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা-কর্মীদের বার্তা দেবেন। তৃণমূল কোন পথে চলবে, পঞ্চায়েত নির্বাচনের আগে কোন কোন কাজে তৃণমূল অগ্রাধিকার দেবে, জনসংযোগের লক্ষ্যে কোন পথে হাঁটবে তৃণমূল, জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক রূপায়ণে কী কী বার্তা দেবেন তিনি সেদিকেই তাকিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তর থেকে তৃণমূলস্তরের নেতৃত্ব।

বিজেপির বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা

বিজেপির বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা

সম্প্রতি গোটা দেশেই জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হয়েছে। পেট্রোপম্য থেকে গ্যাসের দাম বেড়েছে বাযাপক হারে। মূদ্রাস্ফীতি নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে চূড়ান্ত অসন্তোষ। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করতে কোন রূপরেখা তৈরি করে দেন, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। তৃণমূল মনে করে, মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আগামী এক বছরে দলের জন্য রোডম্যাপ স্থির করে দেবেন। সেই রোডম্যাপ ধরেই তৃণমূল এগিয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+