21 July TMC Shahid Diwas: বাসে বাসে ছয়লাপ, গ্যাসে মাংস কষিয়ে পিকনিক মুডে মহাভোজ ময়দানে
একদিকে জয় বাংলা স্লোগনে মুখরিত ধর্মতলা। আর অন্যদিকে একেবারে পিকনিক মুড। ভড়ে ঠাসা সভা মঞ্চের কাছে অনেকেই পৌঁছতে পারেননি। যাঁরা পৌঁছতে পারেননি। তাঁরা দূর থেকেই শুনেছেন দলনেত্রী বার্তা। আর কবজি ডুবিয়ে খেয়েছেন মাংস ভাত।
বছরে হয়তো এই একটি বারই কলকাতায় আসার সুযোগ মেলে। জেলা থেকে বাস ভরে ভরে লোক এসেছে। ময়দানে সারি সারি দাঁড়িয়ে বাস। কোনও এসেছে জঙ্গল মহল থেকে কোনওটা এ সেছে সুন্দরবন থেকে। আবার কোনও এসেছে বাঁকুড়া-পুরুলিয়ার কোনও প্রত্যন্ত গ্রাম থেকে।

ময়দানে একদিকে যেমন সারি সারি বাস দাঁড়িয়ে আরেকদিকে সেই সারি বাঁধা বাসগুলির মাঝে রীতিমতো গ্যাস জ্বালিয়ে বড় বড় হাঁড়ি কড়াই চড়িয়ে হয়েছে রান্না। কেউ করেছেন মাংস ভাত। তো কেউ খিচুড়ি আর মাংস। যার যেটা পছন্দ। কলকাতায় পা রেখেই অনেকে বেরিয়ে গিয়েছিলেন শহরের সব নাম করা জায়গা দেখতে। ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় যেগুলি দেখা যায় এবার একেবারে চাক্ষুস করতে বেরিয়ে পড়েছিলেন তাঁরা।

এক্সপ্লোর কলকাতা মুডে শয়ে শয়ে মানুষ ভিঁড় করেছিলেন চিড়িয়াখানা, ইডেন গার্ডেন্স, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়ন্স সিটি, পার্কস্ট্রিট, নিউ মার্কেটে। যাঁরা জিতিয়ে এনেছেন তাঁদের জন্য একটা দিন কলকাতার রাজপথ উন্মুক্ত। নেই কোনও বাধা। নেই কোনও মানা। দিনভর ঘুরলেন বেড়ালেন। তারপর কব্জি ডুবিয়ে মাংসভাত খেয়ে বােস চড়া। আবার বাড়ির পথে রওনা। একটা দিন অন্যরকম করে কাটানোর সুযোগ করে দিল ২১ জুলাই।












Click it and Unblock the Notifications