21 July TMC Shahid Diwas: সমাবেশের ফাঁকে কলকাতা চেনা, ইডেন গার্ডেন্স থেকে চিড়িয়াখানায় লম্বা লাইন
আজ কলকাতার সব রাস্তা গিয়ে মিলেছে ধর্মতলায়। কাতারে কাতারে মানুষ আসছেন শহরে। আর কয়েক ঘণ্টা পরেই ধর্মতলায় শুরু হবে তৃণমূল কংগ্রেসের মেগা সভা। ২০২৪-র লোকসভা ভোটের আগে এটাই শেষ ২১ জুলাই। সেকারণে এবারে ২০২৮-র লোকসভা ভোটের বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো ।
গত ২ দিন ধরেই দলীয় কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন শহরে। এক দিনের মধ্যে বদলে গিয়েছে শহরের ছবিটা। কাতারে কাতারে মানুষ সবুজ পতাকা হাতে পথে নেমেছেন। আবার এরই মাঝে কলকাতা ভ্রমণের হুজুক। মেট্রো রেলে চড়া। চিড়িয়াখানা দেখার ভিড় শুরু হয়ে গিয়েছে। সকাল থেকেই চিড়িয়াখানার সামনে লম্বা লাইন।

জেলা থেকে কাতারে কাতারে তৃণমূল কংগ্রেস কর্মীরা এসেছেন। মিছিলে মিছিলে ছয়লাপ রাজপথ। আজ সবুজ হয়ে গিয়েছে গোটা শহর। রংবেঙের সব প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে আসছেন দলীয় কর্মীরা। রাস্তার মোড়ে মোড়ে বসেছে পুলিশ পিকেট। ধর্মতলাগামী সব রাস্তায় জন সমুদ্র তৈরি হয়েছে। ২০২৪-র লোকসভা ভোটের আগে শেষ ২১ জুলাই। সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমাবেশ।
এদিকে জেলা থেকে অনেকেই পরিবারের সকলে নিয়ে এসেছেন। সমাবেশে যোগ দেওয়াও হবে আবার কলকাতা ঘোরাও হবে। সকাল থেকে তাই মেট্রো স্টেশন গুলিতে ভিড়। মেট্রো রেলে চাপার অভিজ্ঞতা নিচ্ছেন তাঁরা। সকাল থেকে চিড়িয়াখানায় লম্বা লাইন। কাউন্টার খোেলার আগে থেকেই সেখানে ভিড় করেছেন সকলে। ছোট ছোট ছেলে মেয়েদের কলকাতার চিড়িয়াখানা দেখাতে চাইছেন অনেকে। একই সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ইডেনগার্ডেন্স, গড়ের মাঠ ভিড়ে ঠাসা। পার্কস্ট্রিটেও ভিড় কম নয়। অনেকে আবার নিউ মার্কেটে কেনাকাটাও করে ফেলছেন।












Click it and Unblock the Notifications