21 July TMC Shahid Diwas: দলে আসছেন কর্মীরা, কী থাকছে ২১ জুলাইয়ের মেনুতে জেনে নিন
আজ তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। গতকাল থেকেই শহরে দলে দলে কর্মী সমর্থকরা এসেছেন। উত্তরবঙ্গ, পাহাড় থেকেও দলীয় কর্মীরা এসেছে। এমনকী সুদূর জঙ্গলমহল থেকেও এসেছেন অনেকে। জেলা থেকে সকাল থেকেই দলে দলে কর্মীরা আসছেন। তাঁদের দুপুরের খাবার তৈরি হচ্ছে।
মেনুতে রয়েছে সোয়াবিনের তরকারি, ডিমের ঝোল আর ভাত। সকাল থেকে রাঁধুনিরা ব্যস্ত খাবার তৈরিতে। দুপুর ১২টা থেকে শুরু হবে মহাসভা। তার আগে কর্মীদের খাইয়ে পাঠাতে হবে সভাস্থলে। সেকারণে ভোর রাত থেকেই শুরু হয়ে গিয়েছে রান্না।

গতকাল রাত থেকেই দূর দূরান্ত থেকে আসা দলীয় কর্মীদের থাকার জায়গা তৈরি করা হয়েছিল। গীতাঞ্জলী স্টেডিয়ামে দলীয় কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। তাঁদের ঠিক মত খাওয়া দাওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে গতকাল রাতেই সেখানে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষের বন্দ্যোপাধ্যায়। সেখানে দলীয় কর্মীদের কোনও সমস্যা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখেন তিনি।
শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে তোরজোর। জেলা থেকে মিছিল করে শহরে আসতে শুরু করেছেন দলীয় কর্মীরা। শিয়ালদহ স্টেশনে তৈরি করা হয়েছে হেল্প ডেস্ক। অনেক জায়গায় জল এবং খিচুরির কাউন্টার খোলা হয়েছে। মিছিলে যাঁরা হাঁটছেন তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে প্লেটে প্লেটে খিচুরি আর জলের বোতল।
দুপুর ১২টা থেকে শুরু হবে ধর্মতলার মহাসভা। তার আগে দলনেত্রীকে দেখতে যে যত আগে পারছেন এসে জায়গা দখল করছেন। শহরের একাধিক রাস্তায় সকাল থেকেই যান নিয়ন্ত্রণ করা শুরু হয়ে গিয়েছে। দলীয় কর্মীদের ফেরার জন্যও থাকছে স্পেশাল ট্রেন-বাস। কাজেই কোনও ভাবে যাতে কোনও অসুবিধা না হয় সেিদকে নজর রাখা হচ্ছে। বর্ণাঢ্য মিছিল করে আসছেন দলীয় কর্মীরা।












Click it and Unblock the Notifications