Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

21 July TMC Shahid Diwas: লোকসভার আগে শেষ ২১ জুলাই! মমতার বার্তার দিকে তাকিয়ে দল

21 July TMC Shahid Diwas: সকাল থেকে শিয়ালদহ ও হাওড়া এমনকী নদী পথে মিছিলগুলো সব ধর্মতলা মুখো। এবার ৩০ বছরে পূর্ণ হতে চলেছে এই শহিদ দিবসের। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে দলের কর্মী সমর্থকরা অপেক্ষা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, পঞ্চায়েত নির্বাচনের বিপুল জয়ের পরে।

গত ১৭ ও ১৮ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে এসেছেন বেঙ্গালুরু। সেখানে তাঁরা বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকে হাজির ছিলেন। তার ওপরে ভিত্তি করে লোকসভা ভোটের রণকৌশল কী হতে পারে তা নিয়ে এদিন (21 July TMC Shahid Diwas) বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 21 July TMC Shahid Diwas - মমতা বন্দ্যোপাধ্যায়

বেঙ্গালুরুর বৈঠকে ছিল সিপিআইএম এবং কংগ্রেস। তারা বারে বারে বলছে রাজ্যে তৃণমূলের সঙ্গে কোনও জোট নয়। সেক্ষেত্রে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিপিআইএম এবং কংগ্রেসকে বিজেপির সঙ্গে এক আসনে বসিয়ে আক্রমণ করেন কিনা এখন সেটাও দেখার। ২১ জুলাইয়ের অবস্থান থেকে জোট নিয়ে তৃণমূলের অবস্থানও স্পষ্ট হয়ে যাবে।

গত দুদিন ধরে রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে তৃণমূলের নেতা-কর্মী সমর্থকরা এসেছেন কলকাতায়। কেউ সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কেই কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম আবার কেউ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রয়েছেন। ভোর হতেই তাঁরা পা বাড়িয়েছেন ধর্মতলার উদ্দেশে (21 July TMC Shahid Diwas)।

 21 July TMC Shahid Diwas - মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যদিকে এদিন সকালে লোকাল ট্রেন ও বাসে বোঝাই হয়ে তৃণমূল কর্মী-সমর্থকরা চলেছেন ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের (21 July TMC Shahid Diwas) উদ্দেশে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো বৃহস্পতিবার বিকেলে ধর্মতলায় মঞ্চ তৈরির কাজ খতিয়ে দেখেন। সেখানে তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন।

এদিন তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে বক্তাদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি এবং সায়নী ঘোষের মতো নেতারা। সভার একেবারে শেষে বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়।

ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে (21 July TMC Shahid Diwas) তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চে থাকবেন মমতা-অভিষেক-সহ শীর্ষ নেতারা। অপর একটি মঞ্চে থাকবেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। আর তৃতীয় মঞ্চে থাকবেন শহিদ পরিবারের সদস্যরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+