21 July TMC Shahid Diwas: আজ বিকেল থেকেই যাননিয়ন্ত্রণ, কাল কোন পথে যাবেন অফিস জেনে নিন বিস্তারিত
আগামীকাল শহিদ দিবস। তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট। আজ থেকেই শহরে আসতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে থিকথিকে ভিড়। জেলা থেকে ট্রেন ভরে ভরে কর্মী সমর্থকরা আসছেন।
শহরের একধিক জায়গায় মিছিল করে যাচ্ছেন দলীয় কর্মী সমর্থকরা। আজ বিকেল থেকেই সেকারণে একাধিক জায়গায় যান নিয়ন্ত্রণ শুরু হয়ে গিয়েছে। কাজেই আজ অফিস থেকে ফিরতেই নাজেহাল হতে হবে নিত্য যাত্রীদের। জেনে নিন কোন কোন পথ বন্ধ থাকবে। কোন পথে যাবেন যাত্রীরা।

আজ বিকেল থেকেই ধর্মতলাগামী অধিকাংশ রাস্তাতেই যান চলাচল নিয়ন্ত্রিত হবে। আর্মহার্স্ট স্ট্রিটে, কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত যান নিয়ন্ত্রিত হবে। বিধান সরণি, কলেজ স্ট্রিট ব্রেবর্ন রোড, হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত নিয়ন্ত্রিত হবে যান চলাচল। অন্যদিকে স্ট্র্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে, নিউ সিআইটি রোড, বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত নিয়ন্ত্রিত হবে যান চলাচল। রবীন্দ্র সরণিতেও যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
বিকেল থেকে যান চলাচল নিয়ন্ত্রিত হতে শুরু করবে। কারণ দুপুর থেকেই শহরে মিছিল ঢুকতে শুরু করে দিয়েছে। আগামীকালও সকাল ৯ টা থেকে ধর্মতলাগামী একাধিক রাস্তা দিয়ে মিছিল ঢুকে শহরে। সেকারণে শিয়ালদহ মৌলালি থেকে শুরু করে অন্যদিকে বড়বাজার এদিকে কলেজ স্ট্রিট সহ একাধিক রাস্তা অবরুদ্ধ থাকবে। কাজেই নেহাত কাজের প্রয়োজন না থাকলে আগামীকাল বাড়ির বাইরে না বেরোনোই ভাল।












Click it and Unblock the Notifications