21 July TMC Shahid Diwas: মঞ্চ থেকে BJP-কে তীব্র আক্রমণ! CPIM-এর নাম করলেও CONG নিয়ে নিশ্চুপ মমতা
21 July TMC Shahid Diwas: পঞ্চায়েতে বিপুল জয়ে সাধারণ মানুষকে অভিনন্দন। রাজ্যে রাজনৈতিক পরম্পরা তারা বহন করে চলেছেন বলে স্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুর, মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি।
এদিন ২১ জুলাইয়ের (21 July TMC Shahid Diwas) সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে তীব্র আক্রমণ করেন। মণিপুরের ঘটনায় সেখানকার মানুষদের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, রাজ্যে ১০০ দিনের কাজ বন্ধ। ভারত সরকার টাকা দিয়ে সার্টিফিকেট কিনছে বলেও অভিযোগ করেছেন তিনি।

যদি রাজ্যের প্রাপ্য টাকা দেওয়া না হয়, তাহলে দোসরা অক্টোবর দিল্লিতে ধর্না দেওয়ার কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাস্তায় যদি আটকে দেওয়া হয়, তাহলে পাল্টা কর্মসূচি নেওয়া হবে। ৫ অগাস্ট ব্লক পর্যায়ে কর্মসূচির কথাও জানিয়েছেন তিনি। তৃণমূল সুপ্রিমো বলে বাংলাকে ভাতে মারা যাবে না।
ইন্ডিয়া জোট প্রসঙ্গে বলেন (21 July TMC Shahid Diwas), আগামী কোনও চেয়ার চাই না। দেশ থেকে বিজেপি বিদায় নিক। কেননা বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি বক্তৃতা দিতে বিশেষ পছন্দ করেন না। এরপরেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী-সহ রাজ্যের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের কথা উল্লেখ করেন।
তিনি বলেন ইন্ডিয়া জিতেগা। বিজেপি ও নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে হারবে। তিনি বলেন, চিরদিন কারও সময় ঠিক থাকে না। শান্তি ও মানবিকতা লড়াই লড়ে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কোনও দাবি নেই, ইন্ডিয়ার পাশে সৈনিকের মতো থাকবে।
বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সংবাদ মাধ্যমগুলোকে কিনে নিয়েছে। তারপরেই তিনি সিপিআইএমকে নিশানা করেন। এবারের পঞ্চায়েত নির্বাচনে মৃত্যুর সংখ্যা নিয়ে দুঃখপ্রকাশ করে তিনি ২০০৩ সালে তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য প্রশাসনকে নিশানা করেন। তাঁদের পঞ্চায়েত সিপিআইএমের পঞ্চায়েত থেকে আলাদা।
তিনি বলেন ভাঙড়ে হাঙরা গণ্ডগোল পাকিয়েছে। ডোমকলে তৃণমূল হেরেছে। তবে যেসব মানুষ মারা গিয়েছে, তাঁদের প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে এবং একটি করে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে (21 July TMC Shahid Diwas)।
তিনি রাজ্যে নতুন এক প্রকল্পের কথাও ঘোষণা করেন। নাম খেলা হবে। ২০২৪-এর আগেই তা চালু হয়ে যাবে। যা ১০০ দিনের কাজের বিকল্প হিসেবে চালু করা হবে। পাশাপাশি কয়েক লক্ষ ওল্ডেজ পেনশন চালু করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
(21 July TMC Shahid Diwas) সভায় মঞ্চে ওঠার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার রূপকার এবং ভারতের মুক্তি সূর্য বলে বর্ণনা করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।












Click it and Unblock the Notifications