21 July TMC Shahid Diwas: মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির গলিতে ঢোকার চেষ্টা সশস্ত্র যুবকের
ফের নিরাপত্তায় গাফিলতির ঘটনা। আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা এক যুবকের। পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে এক দুষ্কৃতি ঢোকার চেষ্টা করছিলেন। পুলিশ গাড়ি আটকায়। গাড়িতে ছুরি, ভোজালি উদ্ধার হয়েছে।
ধৃত যুবকের নাম শেখ নুর আমিন। তিনি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। তাঁকে আটক করে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। যুবক পুলিশের পরিচয় পত্র দেখিয়ে সেখানে ঢোকার চেষ্টা করে। কিন্তু সেই পরিচয়পত্র ভুয়ো বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তাঁকে আটক করে জেরা করা হচ্ছে।

এর আগেরবারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এবারও সেই একই রকমের ঘটনা ঘটল। ২১ জুলাই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল কালীঘাটে। তারপরেও কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। আর কিছুক্ষণ পরেই তাঁর সভাস্থলে বেরোনোর কথা ছিল। হাইসিকিওরিটি জোনে কীভাবে ঢুকে পড়ল গাড়িটি তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ভিড়ের সুযোগ নিয়েই সেই যুবক কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় গলদ দেখা গিয়েেছ। যদিও পুলিশ জানিয়েছে তাঁরা তদন্ত করে দেখছে যে কোথা থেকে এই ভুয়ো পরিচয় পত্র সে পেল তা নিয়ে জেরা করা হচ্ছে। কী কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছিল সেই যুবক সেটাও জেরা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications