21 July Shahid Divas: কোন বিজেপি বিধায়ক যোগ দেবেন ২১ জুলাইয়ের মঞ্চে? জল্পনা তুঙ্গে

একুশে জুলাইয়ের মঞ্চে চমক থাকবে বলে দাবি করেছিলেন কুণাল ঘোষ। তার মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছিল। কোন বিজেপি বিধায়ক যোগ দেবেন বিজেপিতে তা নিয়ে জল্পনা চলছে। যদিও আগেরদিন রাতেই তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

এদিকে সকাল থেকে ময়নাগুড়ির বিজেপি বিধায়কের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায় নাকি গতকাল থেকেই নিজের বাড়িতে নেই। তিনি কলকাতায় রয়েছে বলে জানা গিয়েছে। যদিও বিজেপি বিধায়ক জানিয়েছেন তিনি ব্যক্তিগত কাজে কলকাতায় এসেছেন।

bjp and tmc

বিধানসভা উপনির্বাচনের পর থেকেই বিজেপি থেকে যোগদানের জল্পনা মাথাচারা দিয়ে উঠেছিল। কিন্তু কারা যোগ দেবেন সেটা স্পষ্ট হয়নি। লোকসভা ভোটের পর বিজেপির অন্দরে যে দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছিল সেটা তাবড় নেতাদের বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছিল। দিলীপ ঘোষ থেকে শুরু করে সৌমিত্র খাঁ সকলেই প্রকাশ্যে বিজেপির রাজ্য নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন।

প্রকাশ্যেই দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন বিজেপির কয়েকজন নেতা তাঁকে পরিকল্পনা করে মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে দিয়েছে। তাঁর বিরুদ্ধে কুড়মিদের খ্যাপানো হয়েছিল বলেও অভিযোগ করেছিলেন তিনি। সায়ান্স সিটিতে বিজেপির পর্যালোচনা বৈঠকে যোগ দিয়ে নেতৃত্ব বদলের দাবি জানিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

তারআগে সৌমিত্র খাঁর মুখে অভিষেকের প্রশংসা শোনা গিয়েছিল। তাতে সৌমিত্র খাঁকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বিজেপির পর্যালোচনা বৈঠকে সৌমিত্রর প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ রীতিমতো জল্পনা বাড়িয়ে দেয়। যদিও সৌমিত্র খাঁ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি দল বদল করছেন না। বিজেপির টিকিয়ে সাংসদ হয়েছেন এবং বিজেপিতেই তাকতে চান। পুরোটাই জল্পনা এবং ভুয়ো খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+