21 July Shahid Divas: লক্ষ্মীর ভাণ্ডারের প্ল্যাকার্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেজে উঠেছে শহর কলকাতা
তৃণমূল কংগ্রেসের আজ মেগা ইভেন্ট। ২১শে জুলাইয়ের শহিদ সমাবেশ উপলক্ষ্যে জনসমুদ্রে ভাসছে শহর কলকাতা। শহরের রাস্তায় জনজোয়ার। ইতিমধ্যেই ২১-র মঞ্চের দিকে আসতে শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। ইতিমধ্যেই মঞ্চস্থলে পৌঁছে গিয়েছে সুব্রত মুখোপাধ্যায়। ভিভিআইপি জোনের পথ দিয়ে তিনি ঢুকে পড়েছেন মঞ্চস্থলে।
অন্যদিকে দলীয় কর্মীরাও আসতে শুরু করেছেন শহরে। তাঁদের হাতে প্ল্যাকার্ড, ছবি। কেউ পরেছেন লক্ষ্মীর ভান্ডারের টুপি আবার মহিলা কর্মী সমর্থকদের হাতে দেখা হিয়েছে ভান্ডারের কাট আউট। আবার অনেকেই দলনেত্রীর ছবি হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েছেন।

অন্যদিকে দলীয় কর্মীরাও আসতে শুরু করেছেন শহরে। তাঁদের হাতে প্ল্যাকার্ড, ছবি। কেউ পরেছেন লক্ষ্মীর ভান্ডারের টুপি আবার মহিলা কর্মী সমর্থকদের হাতে দেখা হিয়েছে ভান্ডারের কাট আউট। আবার অনেকেই দলনেত্রীর ছবি হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েছেন।
২১-র বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব মহিলাদের হাত খরচ হিসেবে মাসে ৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ২১-র ভোটের বিপুল সাফল্যের পর সবার আগে সেই প্রকল্প কার্যকর করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা এখন বেড়ে ১০০০ টাকা হয়ে গিয়েছে।
মমতা সরকারের সবচেয়ে হিট প্রকল্প যে লক্ষ্মীর ভান্ডার সেটা আবার স্পষ্ট হয়ে গেল ২১-র সভায়। দেদারে বিক্রি হচ্ছে লক্ষ্মীর ভান্ডার টুপি। শিয়ালদহ-ধর্মতলা চত্ত্বরে হট কেকের মো বিক্রি হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টুপি। তিনরঙা লক্ষ্মীর ভান্ডারের টুপি পরে হাজির হয়েছেন অনেক কর্মী সমর্থক। তাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি রাজ্য সরকারের একাধিক প্রকল্পের নাম লেখা হয়েছে।
২১ জুলাইয়ের জন্যই বিশেষ এই টুপি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ৫০ থেকে ১০০ টাকায় হট কেকের মতো বিক্রি হয়ে যাচ্ছে এই টুপি। রঙিন হয়ে উঠেছে ধর্মতলা চত্ত্বর। কোথাও বিক্রি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া চাবির রিং।
অনেকেই গিটার নিয়ে গান জুড়ে দিয়েছেন ধর্মতলায়। জেলার কর্মী সমর্থকরা রকমারি রঙিন প্ল্যাকার্ড হাতে হাজির হয়েছেন সভাস্থলে। রাম-হনুমান সেজে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে হাজির হয়েছেন সভাস্থলে। আবার লক্ষ্মী সেজেও হাজির হয়েছে সভা স্থলে। সব মিলিয়ে দলীয় কর্মীদের উচ্ছ্বাসে রঙিন হয়ে উঠেছে ধর্মতলা চত্ত্বর।












Click it and Unblock the Notifications