21 July Shahid Divas: আজ শহরের সব রাস্তা মিশেছে ধর্মতলায়, কাতারে কাতারে মানুষ চলেছেন সেই পথে

তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস আজ। শহর জুড়ে উৎসবের মেজাজ। একদিকে শহিদ তর্পণ আরেক দিকে জয়ের উৎসব। শহরের সব রাস্তাই আজ ধর্মতলা মুখী। সকাল থেকে শহরের রাস্তায় কাতারে কাতারে মানুষ। শিয়ালদহ থেকে হাওড়া স্টেশনে থিক থিক করছে জনসমাগমে।

বাদ যায়নি জলপথও। হাওড়া স্টেশন সহ একাধিক জায়গায় জলপথে দলীয় কর্মী সমর্থকরা ধর্মতলার পথে রওনা দিয়েছেন। একাধিক ট্রেন বাতিল থাকায় বাসে করেও শহরে আসতে শুরু করেছেন দলীয় কর্মী সমর্থকরা। শিয়ালদহ স্টেশনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শিয়ালদহ স্টেশনে তৎপর রয়েছে বম্বস্কোয়াডও।

21 July Shahid Divas


রেলের আধিকারীকরাীও নিরাপত্তার দিকটি খতিয়ে দেখছেন। জেলা থেকে কাতারে কাতারে মানুষ শিয়ালদহ স্টেশনে আসছেন বলে নিরাপত্তার দিকটিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। দলীয় কর্মীদের জন্য হাওড়া শিয়ালদহ স্টেশনে ক্যাম্প করা হয়েছে। দলীয় কর্মীদের জন্য পানীয় জল, খাবারের বন্দোবস্ত করা হয়েছে। অনেক জায়গায় ক্যাম্প করে খিচু়ড়ি খাওয়ানো হচ্ছে দলীয় কর্মী সমর্থকদের।

ইতিমধ্যেই হাওড়া-শিয়ালদহ থেকে মিছিল ঢুকতে শুরু করেছে ধর্মকতলা চত্ত্বরে। শিয়ালদহ থেকে মৌলালি-এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা চত্ত্বরে পৌঁছতে শুরু করে দিয়েছে। অন্যদিকে হাওড়া স্টেশন থেকে ব্রবন রোড হয়ে ধর্মতলা চত্ত্বরে পৌঁছচ্ছে মিছিল। দক্ষিণ কলকাতা থেকেও মিছিল ঢুকতে শুরু করে দিয়েছে ধর্মতলায়।

লোকসভা ভোটের সাফল্যের পর দলনেত্রী বার্তা শুনতেই দলীয় কর্মীরা আসতে শুরু করে দিয়েছেন। লোকসভা ভোটের সাফল্যের পর দলের অন্দরে দুর্নীতি নিয়ে যেভাবে তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তাতেই স্পষ্ট যে শুদ্ধিকরণে জোর দিতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের সমাবেশে তাই নিয়ে কোনও বার্তা দলনেত্রী দেন কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন সাধারণ কর্মীরা।

সাগর থেকে ভেসেলে দলীয় কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। সকলের একটাই উদ্দেশ্য দলনেত্রী কি বার্তা দেন। সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রঙিন হয়ে উঠেছে ধর্মতলা চত্ত্বর। সরকারের একাধিক প্রকল্পের প্ল্যাকার্ড ব্যানার হাতে হাজির হচ্ছেন দলীয় কর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+