21 July Shahid Divas: কোথাও ডিম-ভাত, কোথাও খিচুড়ি, কোথাও মাংস-ভাত, দলীয় কর্মীদের জন্য আয়োজনে ত্রুটি নেই

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের রাস্তায় ভিড় বাড়ছে। জনতার ঢল কলকাতা শহরে। বৃষ্টি মাথায় করেই শহিদ সমাবেশে যোগ দিতে কলকাতায় হাজির হয়েছেন হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তাঁরা যাতে পেটভরে খাবার খেয়ে সভাস্থলে যেতে পারেন তার জন্য একাধিক জায়গায় বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।

কোথাও রান্না হচ্ছে ডিম-ভাত। আবার কোথাও রান্না হচ্ছে মাংস ভাত। আবার কোথাও রান্না হচ্ছে খিচুরি। তাঁদের খাবার খাইয়ে তারপরে মিছিল করিয়ে নিয়ে যাওয়া হবে সভাস্থলে। ময়দান চত্ত্বরে একাধিক জায়গায় চলছে রান্না। অন্যদিকে শ্যামবাজারের কাছেও চলছে রান্না আবার ইকোপার্কের কাছেও রান্না করা হচ্ছে খাবার।

21st july

জেলা থেকে হাজার হাজার কর্মী সমর্থক এসেছেন কলকাতা শহরে। উত্তরবঙ্গ থেকে আগেই কর্মী সমর্থকরা শহরে এসে গিয়েছিলেন। তাঁদের জন্য গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকার বন্দোবস্ত করা হয়েছিল। কাক ভোরে জেলা থেকে রওনা দিয়ে এসেছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা । তাঁদের খাবারের আয়োজন তাই করা হয়েছে শহরেই।

কেউ একেবারে রান্না করে নিয়ে এসেছেন। কোথাও আবার শহরের কোনও জায়গায় বাস থামিয়ে সকাল থেকে রান্না করে খাবার খাইয়ে তারপরেই দলীয় কর্মীদের শহিদ সমাবেশের স্থলে পাঠানো হবে। খালি পেটে বা অভুক্ত অবস্থায় যাতে কেউ না থাকেন সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। একুশের সভায় আরও ভিড় হবে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

ইতিমধ্যে কানায় কানায় ভরে উঠেছে ধর্মতলা চত্ত্বর। সকাল থেকে ট্রেনে-বাসে করে দলীয় কর্মী সমর্থকরা দলে দলে আসতে শুরু করে দিয়েছেন ধর্মতলা চত্ত্বরে। হাওড়া-শিয়ালদহ থেকে মিছিল করে দলীয় কর্মীরা দলে দলে আসছেন সভাস্থলে। ইতিমধ্যেই একাধিক নেতা মন্ত্রী হাজির হয়ে গিয়েছেন। সুব্রত বক্সি, কুণাল ঘোষ সহ একাধিক শাসক দলের নেতা আসতে শুরু করে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন সভাস্থলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+