কামদুনি কাণ্ডে দোষী সাব্যস্ত ৬, তথ্য প্রমাণের অভাবে খালাস ২ জন
কলকাতা, ২৮ জানুয়ারি : কামদুনি গণধর্ষণ ও হত্যাকাণ্ডে আড়াই বছর পর রায়দান করল নগরদায়রা আদালত। আদালতের রায়ে ৬ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। রফিকুল ও নুর আলাম এই দুজনকে তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস করা হয়েছে। সাজা ঘোষণা করা হবে আগামীকাল।
কামদুনি কাণ্ডে অভিযুক্ত ছিল মোট ৯ জন। হেফাজতে থাকাকালীন এদের মধ্যে গোপল নস্কর নামে এক অভিযুক্তর মৃত্যু হয়। বাকি ৮ জনের ক্ষেত্রে আজ, ২৮ জানুয়ারি রায়দান করেন নগর দায়রা আদালতের বিচারপতি সঞ্চিতা সরকার।

আদালত ৮ জনের মধ্যে সাইফুল আলি, আনসার আলি, আমিরুল ইসলাম এই তিন জনকে খুন, গণধর্ষণ -সহ সবকটি মামলায় দোষী সাব্যস্ত করেছে। নতুন আইন অনুযায়ী, এদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ভোলা নস্কর, আমিন আলি, শেখ এমানুর ইসলাম দোষী সাব্যস্ত হয়েছে। এদের আজীবন যাবজ্জীবনের সাজা হতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, তথ্য প্রমাণের অভাবে রফিকুল ইসলাম গাজি ও নুর আলি এই দুজনকে তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস করার নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications