RG Kar Hospital Security: লক্ষ্মীবারেই দু'কোম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে আরজি করে! চিহ্নিত ১৩ টি পয়েন্ট

RG Kar Hospital Security: আরজি কর হাসপাতালের ১৩ টি পয়েন্টে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এমনটাই প্রাথমিক সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর পয়েন্টগুলি কি কি। তা জানতেই আজ বুধবার সন্ধ্যায় ফের আরজি কর হাসপাতালে গেলেন সিআইএসএফের (CISF) ডিজি প্রতাপ সিং সহ উচ্চপদস্থ আধিকারিকরা। এসেছেন নয়া অধ্যক্ষ সুহৃদা পালও।

আর এরপরেই কলকাতা পুলিশের তরফে নিরাপত্তা (RG Kar Hospital Security) বাড়ানো হয়েছে সেখানে। বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। আরজি কর হাসপাতালের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

CISF

আর এরপরেই জোর তরপরতা শুরু হয়েছে। বিশেষ করে আজ বুধবার সকালেই আরজি কর হাসপাতালে পৌঁছে যান আধা সেনার শীর্ষ আধিকারিকরা। দীর্ঘক্ষণ হাসপাতালের প্রশাসনের সঙ্গে বৈঠক করেন সিআইএসএফের আধিকারিকরা।

শুধু তাই নয়, সম্পূর্ণ হাসপাতাল ঘুরে দেখেন। এরপর সেখানকার পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। এরপর সোজা লালবাজার পৌঁছে যান আধাসেনার আধিকারিকরা। সেখানে হাসপাতালের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে কোন কোন ক্ষেত্রে নিরাপত্তায় জোর দেওয়া হবে, কলকাতা পুলিশের সঙ্গে আধসেনা যোগসূত্র সহ একাধিক বিষয়ে আলোচনা হয় বলে জানা যাচ্ছে।

শুধু তাই নয়, কোথায় কোথায় সিসিটিভি মোতায়েন করা হবে তা নিয়েও কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে সিআরপিএফের আলোচনা হয় বলে খবর। আর এরপরেই প্রাথমিক ভাবে হাসপাতালের ১৩ টি পয়েন্টে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মোট দু'কোম্পানি ফোর্স থাকবে বলে জানা যাচ্ছে।

মোতায়েন করা হচ্ছে বিশেষ কিউআরটি টিমও। আগামীকাল বৃহস্পতিবার থেকেই বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে খবর। বাহিনী থাকার জন্য বিশেষ ক্যাম্পও কলকাতা পুলিশের তরফে তৈরি করে দেওয়া হবে বলে খবর।

অন্যদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত আরজি কর হাসপাতালের নয়া অধ্যক্ষ সুহৃদা পালের সঙ্গে বৈঠক করছেন সিআইএসএফের আধিকারিকরা। সেই বৈঠক শেষে কি জানানো হয় সেদিকেই নজর সবার। তবে আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নবান্নে একটি চিঠি পাঠানো হয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+