Abhishek Banerjee: একুশে সভা, বাইশে কলকাতার দুই থানায় অভিযোগ দায়ের অভিষেকের বিরুদ্ধে

Abhishek Banerjee: একুশে জুলাইয়টের মঞ্চে মূল বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হলেও অভিষেকের বক্তব্য নিয়েও আগ্রহ কম ছিল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করেছিলেন অনেকেই। মঞ্চে কম সময় বক্তব্য রাখলেও বিরোধীদের বার্তা দিয়েছেন একেবারে স্পষ্ট ভাষায়।

বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও করার কর্মসূচিও ঘোষণা করেছেন মঞ্চ থেকে। সভার ঠিক পরের দিনই অভিষেকের বিরুদ্ধে পরপর দুটো এফআইআর দায়ের হল দুই থানায়। বিজেপি নেতা-কর্মীদের বাড়ি ঘেরাও করার যে ঘোষণা অভিষেক করেছেন, তা নিয়েই দায়ের হয়েছে একটি অভিযোগ।

বাইশে কলকাতার দুই থানায় অভিযোগ দায়ের অভিষেকের বিরুদ্ধে

কলকাতার রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেছেন এক বিজেপি নেতা। রাজর্ষি লাহিড়ী নামে ওই নেতার অভিযোগ, এভাবে বাড়ি ঘেরাও করা যায় না, এটা অনৈতিক।

উল্লেখ্য, আগামী ৫ অগস্ট তৃণমূল নেতাকর্মীদের ওই কর্মসূচি পালনের ডাক দিয়েছেন তিনি। বিজেপি নেতাদের তালিকা তৈরি করে প্রকাশ করার কথা বলেছেন। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ঘেরাও করার কথা বলা হয়েছে। পরে মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভা মঞ্চ থেকে জানিয়েছেন এই কর্মসূচি বুথস্তরে পালন করতে হবে। বাড়ির লোকজনের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকটাও মাথায় রাখার কথা বলেছেন মমতা। বাড়িতে বয়স্ক থাকলে তাঁকে ছেড়ে দিতে হবে।

এদিকে, হেয়ার স্ট্রিট থানায় আরও একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ INDIA শব্দের ভুল ব্যবহার করা হয়েছে। সম্প্রতি বিজেপি বিরোধী দলগুলি মিলে তৈরি করেছে INDIA নামে একটি জোট। সেই জোটের কথা একুশের মঞ্চে বারবার বলেন তৃণমূলের সব নেতা-নেত্রীরাই।

অভিষেককেও বলতে শোনা গিয়েছে, '২০২৪-এর জিতবে কে? INDIA আবার কে।' এই বক্তব্যেই আপত্তি উঠেছে বিরোধী মহলে। দেশের নামও ইন্ডিয়া। তাই বারবার INDIA জিতবে বা হারবে, এটা বলা যায় না বলেই অভিযোগ। তৃণমূলের তরফে এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘাসফুল শিবির কী পদক্ষেপ করবে, তাও জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+