লকডাউন চলাকালীন বেআইনিভাবে মজুদ কয়েক লক্ষ টাকার চাল, গ্রেফতার ২
বেআইনিভাবে ৩৪৩ বস্তা চাল মজুত করে রাখার অপরাধে গ্রেফতার দুই ব্যক্তিকে গ্রেফতার করল কাশিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার স্থানীয় সূত্র মারফত খবর আসে কাশীপুর থানা এলাকায় একটা গুদামের মধ্যে কয়েকশো বস্তা চাল বেআইনিভাবে মজুত করা আছে। খবর পেয়েই হানা দেয় কাশীপুর থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই গুদাম থেকে উদ্ধার হয় ৩৪৩ বস্তা চাল। ওই গুদামের মালিক পেশায় এক চাল ব্যবসায়ী। তার এক সহযোগীকেও গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যবসায়ীর নাম সন্তোষ আগরওয়াল। তার সহযোগীর নাম আমির আনসারি। ইতিমধ্যেই চালের বস্তাগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে যার বাজার দর কয়েক লক্ষ টাকা।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কাশীপুর থানার পুলিশ একটি চালের গুদামে অভিযান চালায়। বাজেয়াপ্ত করে ৩৪৩ বস্তাবোঝাই চাল। গ্রেফতার করা হয় ব্যবসায়ী সন্তোষ আগরওয়াল ওরফে পাপ্পু ও তাঁর সঙ্গীকে।












Click it and Unblock the Notifications