বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ আনিনুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল! যাবেন ফোর্ট উইলিয়মে

1971 Vijay Diwas 16 December: সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশে। এমনকী একাধিক ইস্যুতে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কে কিছুটা অবনতি ঘটেছে। এই অবস্থায় মহান বিজয় দিবস পালন করছে ভারত-বাংলাদেশ। এই দিনটাকে উদযাপন করতে প্রত্যেক বছরই বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধারা কলকাতায় আসেন। তবে বর্তমান অবস্থায় এবার কলকাতায় বিজয় উৎসবে মুক্তিযোদ্ধারা আসবেন কিনা তা নিয়ে একটা সংশয় ছিল।

কিন্তু রবিবারেই কলকাতায় পৌঁছে গিয়েছেন ৯ সদস্যের মুক্তিযোদ্ধাদের (1971 Vijay Diwas 16 December) একটি প্রতিনিধি দল। বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ আনিনুর রহমানের নেতৃত্বে ওই প্রতিনিধি দল শহরে এসেছেন। তাঁদের সঙ্গেই আছে পরিবার এবং অন্যান্য সদস্যরা। ইস্টার্ন কমান্ডের তরফে এই প্রতিনিধি দলকে স্বাগত জানানো হয়।

1971 Vijay Diwas 16 December

অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পি পি সিংয়ের নেতৃত্বে ১৭ সদস্যের একটি দল বাংলাদেশে গিয়েছে। যারা ওপার বাংলার মহান বিজয় দিবস-২০২৪-এর অনুষ্ঠানের অংশ নেবেন বলে জানা গিয়েছে। যা বর্তমান পরিস্থিতিতে খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, ১৯৭১ এর বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেউই ভুলতে পারবেন না। সে দেশের স্বাধীনতা আন্দোলনে ভারতীয় সেনা মুক্তি যোদ্ধাদের সবরকম সাহায্য করে। বিশেষ করে ১৬ ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ (1971 Vijay Diwas 16 December) । পাকিস্তানের ৯৩ হাজার সেনা ৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনার কাছে মাথা নত করে আত্মসমর্পণ করে।

আজও সেই ছবি টাটকা। আর সেই দিনকে স্মরণ করেই বাংলাদেশ এবং ভারত ১৬ ডিসেম্বর বিজয় দিবস হিসাবে পালন করে আসেছে বছরের পর বছর। যদিও পরিবর্তনের বাংলাদেশে ক্রমশ সেই পাকিস্তানের প্রতি প্রেম বাড়ছে। ইতিহাস ভুলছে অকৃজঙ্গ ইউনূস এবং তাঁদের উপদেষ্টারা। এই অবস্থায় ভারতের তরফে এবারও যাতে মুক্তিযোদ্ধারা যাতে কলকাতার ইস্টার্ন কমান্ডে উপস্থিত থাকেন সেই বিষয়ে আমন্ত্রণ জানানো হয়। যদিও শোনা যাচ্ছিল সম্ভবত ফোর্ট ইউলিয়মের বিশেষ বিজয় উৎসবে কেউ হয়তো যোগ দেবেন না।

তবে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর পরিস্থিতির বদল হয়েছে কিছুটা। এর সঙ্গেই আছেই প্রবল আন্তর্জাতিক স্তরে চাপ। এই অবস্থায় অবশেষে কলকাতায় আসলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। অন্যদিকে ভারতীয় সেনার আধিকারিকরাও ওপারের আমন্ত্রণে গিয়েছেন। যা খবর, আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন আধিকারিকরা। প্রতিনিধিদলে আসছেন ক্যাপ্টেন সঙ্গীতা মলও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+