১৯৫২-২০১৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল একনজরে
১৯৫২ সালে প্রথম বিধানসভা ভোট থেকে শুরু করে ২০১৬ সাল পর্যন্ত বিধানসভা ভোটের ফলাফল কেমন হয়েছে? কোন দল কোন বছরে ক্ষমতা দখল করেছে তা দেখে নিন একনজরে।
ভোটের ফলে বাজিমাত : তৃণমূল ও মমতা কী কী রেকর্ড করল আজ?

প্রথম বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৫২)
১৯৫২ সালে প্রথমবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিধানচন্দ্র রায়ের কংগ্রেস ১৫০টি আসন পায়। বিরোধী জ্যোতি বসুর দল বামফ্রন্ট মাত্র ৩৯টি আসন পেয়েছিল। মোট আসন ছিল ২৩৮টি।
দ্বিতীয় বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৫৭)
১৯৫৭ সালে কংগ্রেস পায় ১৫২ টি আসন ও সরকার গঠন করে। মোট আসন ছিল ২৫২টি।
তৃতীয় বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৬২)
মোট ২৫২টি বিধানসভা আসনের মধ্যে এবারও কংগ্রেস ১৫২টি আসন পেয়ে সরকার গঠন করে।
চতুর্থ বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৬৭)
এই প্রথম সরকারে আসে বামেদের ইউনাইটেড ফ্রন্ট। পায় মোট ১৩৩টি আসন। কংগ্রেস পায় ১২৭টি আসন।
পঞ্চম বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৬৯)
অজয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে ইউনাইটেড ফ্রন্ট সরকার গঠন করে। তবে মাত্র ১ বছর ১৫৫ দিন ক্ষমতায় ছিল এই সরকার।
ষষ্ঠ বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৭১)
মাঝে ২১৫ দিনের রাষ্ট্রপতি শাসন জারি থাকার পরে নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন কংগ্রেসের প্রফুল্ল চন্দ্র ঘোষ।
সপ্তম বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৭২)
এরপরে ১৯৭২ সালের সপ্তম বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন সিদ্ধার্থশঙ্কর রায়।
অষ্টম বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৭৭)
এই প্রথমবার রাজ্যে পূর্ণাঙ্গভাবে ক্ষমতায় আসে বামফ্রন্ট। মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু।
নবম বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৮২)
ফের ক্ষমতায় আসে বামফ্রন্ট সরকার। মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু।
দশম বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৮৭)
বাম শাসন অব্যাহত থাকে। ক্ষমতায় আসেন জ্যোতি বসু।
একাদশতম বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৯১)
একাদশ বিধানসভাও দখল করে বামেরা। মুখ্যমন্ত্রী হন সেই জ্যোতি বসু।
দ্বাদশ বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৯৬)
বামেদের দুর্গ অব্যাহত রেখে পরপর পাঁচবার ক্ষমতা দখল করেন জ্যোতি বসু।
ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ফলাফল (২০০১)
ততোদিনে কংগ্রেস ভেঙে বেরিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কংগ্রেস-তৃণমূল জোটকে ২০০১ সালে হারিয়ে জয়ী হয় বামফ্রন্ট। দীর্ঘ ২৩ বছর মুখ্যমন্ত্রী থাকার পর সরিয়ে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে চেয়ারে বসান জ্যোতি বসু।
চতুর্দশ বিধানসভা নির্বাচনের ফলাফল (২০০৬)
বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে ২৩৫টি আসনে জিতে বিপুলভাবে ক্ষমতায় ফেরে বামফ্রন্ট। বিরোধী তৃণমূল পায় মাত্র ৩০টি আসন।
পঞ্চদশ বিধানসভা নির্বাচনের ফলাফল (২০১১)
৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস-তৃণমূল জোট। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়।
ষোড়শ বিধানসভা নির্বাচনের ফলাফল (২০১৬)
ফের একবার বাংলার বিধানসভার দখল নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম তৃণমূল কংগ্রেস একক দক্ষতায় রাজ্যের ক্ষমতা দখল করতে চলেছে।












Click it and Unblock the Notifications