অমিত শাহকে কালো পতাকা! গ্রেফতার ১৮ জন সিপিএম নেতা কর্মী
গ্রেফতার হলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য পলাশ দাশ সহ সিপিএম উত্তর ২৪পরগণা জেলা-র ১৮ জন নেতাকর্মী।
বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কালো পতাকা দেখাতে গিয়ে গ্রেফতার হলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য পলাশ দাশ সহ সিপিএম উত্তর ২৪পরগণা জেলা-র ১৮ জন নেতাকর্মী।

মঙ্গলবার দলীয় কর্মসূচীতে যোগ দিতে এবং পুজো উদ্বোধন করতে কলকাতায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নেতাজী সুভাষ চন্দ্র বোস বিমানবন্দর থেকে কলকাতা অভিমুখী তাঁর যাত্রাপথে ভিআইপি রোডের উপর কৈখালি মোড়ে বিক্ষোভ দেখায় সিপিএম কর্মীরা।
সিপিএমের অভিযোগ কালো পতাকা সহযোগে 'এন আর সি চাই না', 'অমিত শাহ গো ব্যাক', 'ওই ওয়ান্ট জব' লেখা প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর সময় পুলিশের পক্ষ থেকে উত্তর ২৪ পরগনা জেলার ১৮ জন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে তাঁদেরকে বাগুইআটি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications