গিরিশ পার্কে পুলিশ খুনে মিলল না প্রমাণ, বেকসুর খালাস ১৩ জন
প্রমাণ নেই তাই পুলিস খুন করেও মিলল না সাজা। প্রমাণের অভাবে বেকসুর খালাস হলেন গিরিশ পার্কে এসআই জগন্নাথ মণ্ডল খুনে মূল অভিযুক্ত গোপাল তিওয়ারি সহ ১৩ জন। কারোর বিরুদ্ধেই দোষ প্রমাণ করতে পারেনি পুলিস।
প্রমাণ নেই তাই পুলিস খুন করেও মিলল না সাজা। প্রমাণের অভাবে বেকসুর খালাস হলেন গিরিশ পার্কে এসআই জগন্নাথ মণ্ডল খুনে মূল অভিযুক্ত গোপাল তিওয়ারি সহ ১৩ জন। কারোর বিরুদ্ধেই দোষ প্রমাণ করতে পারেনি পুলিস। পুলিস এই মামলার ২৬১ পাতার চার্জশিট দিয়েছি। অভিযুক্তের ছিলেন ১৯ জন। চার বছর ধরে চলেছে মামলা। ৫৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। কিন্তু দোষীদের বিরুদ্ধে কোনও প্রমাণ দিতে পারেনি পুলিস। বৃহস্পতিবার রায়দান করেন বিচারপতি।

২০১৫ সালের ১৮ এপ্রিল কলকাতা পুর নির্বাচনের গণ্ডগোল থামাতে গিয়ে গিরিশপার্কে গুলিবিদ্ধ হয়েছিলেন এসআই জগন্নাথ মণ্ডল। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। অভিযুক্তের তালিকায় নাম ছিল পোস্তা নাম করা গুণ্ড গোপাল তিওয়ারির।
ঘটনার পরেই পালিয়ে গিয়েছিলেন গোপাল। পরে পুলিসের জালে ধরা পড়ে অশোক শাহ এবং দীপক সিং। দুজনেই এলাকার তৃণমূল কংগ্রেস নেত্রী স্মিতা বক্সীর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। পরে বাবুঘাট থেকে গ্রেফতার হয় গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত ইফতিকার আলম, কিশোর পাশোয়ান,শিব রাউত ও মনোজ মালিকে।
এই চার জনই মধ্যকলকাতার কুখ্যাত দুষ্কতী বলে পরিচিত। ভোটের সময় এরা শাসকদলের হয়ে কাজ করছিল বলে অভিযোগ। যদিও সব অভিযোগই অস্বীকার করে তৃণমূল কংগ্রেস। ঘটনার চারদিন পর ধরা পড়েছিলেন গোপাল।












Click it and Unblock the Notifications