Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sealdah AC Local Train: ১২ কোচের এসি লোকাল, শিয়ালদহ থেকে ১০০ কিলোমিটার গতিতে হাজারেরও বেশি যাত্রী নিয়ে ছুটবে

Sealdah AC Local Train: শিয়ালদহ থেকেও ছুটবে এসি লোকাল ট্রেন। জানা যাচ্ছে, চেন্নাই'য়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারি (ICF) থেকে কলকাতায় আসছে একটি এসি রেক। আগামী কয়েক দিনের মধ্যেই ট্রেনটি নারকেলডাঙা কোচিং ইয়ার্ডে পৌঁছে যাবে বলে খবর। সেখানে থেকেই ট্রেনটির ট্রায়াল রান খুব শীঘ্রই শুরু হবে।

একেবারে আধুনিক প্রযুক্তিতে এই ট্রেনটিকে তৈরি করা হয়েছে। প্রবল গরমে নয়া এসি লোকাল ট্রেন যাত্রীদের অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। কিন্তু শিয়ালদহ থেকে কোন রুটে চলবে নয়া এসি লোকাল ট্রেন (Sealdah AC Local Train) ?

Sealdah AC Local Train

Sealdah AC Local Train: ১২ কোচের এসি লোকাল ট্রেন

চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা ICF -এ নয়া এসি লোকাল ট্রেনটি তৈরি করেছে। যা খবর, একেবারে ১২ কোচের হবে এই ট্রেন। অন্যান্য লোকাল ট্রেনের থেকে একেবারেই আলাদা এটি। শুধু তাই নয়, ঠিক মতো যাতে এসি হাওয়া সবার কাছে যায় সেজন্য ভেস্টিবিউল ব্যবস্থা থাকছে। থাকবে স্বয়ংক্রিয় দরজা। যা প্রত্যেক স্টেশনে খুলবে আবার বন্ধ হয়ে যাবে। এছাড়াও জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফোরমেশন সিস্টেম থাকবে। ডিসপ্লেতে ভেসে উঠবে প্রত্যেক স্টেশনের নাম।

সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতে ছুটবে এই ট্রেন। ঝাঁকুনি একেবারেই থাকবে না। আধুনিক সাসপেনশন সিস্টেম থাকবে নয়া লোকাল এসি ট্রেনে। রেলের এক আধিকারিকের দাবি, এক একটি ট্রেনে ১১১৮ জন যাত্রী যাত্রা করতে পারবেন। সর্বোচ্চ ৫০০০ এর বেশি যাত্রী যেতে পারবেন। ট্রেনের কোচ সম্পূর্ণ ভাবে স্টেনলেস স্টিলের তৈরি। যা অনেক বেশি নিরাপদ। আধুনিক এই এসি ট্রেনে ভেন্ডারদের জন্য সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে দরজা। ট্রেনটি 20 kb ক্ষমতাসম্পন্ন এসি ট্র্যাকশন দিয়ে চালানো হবে.

Sealdah AC Local Train: কোন রুটে চলবে নয়া এসি ট্রেন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এসি লোকাল ট্রেনের খবর। তবে শিয়ালদহ থেকে কোন রুটে এই এসি ট্রেন চলবে তা এখনও স্পষ্ট নয়। গত কয়েকদিন আগেই বিজেপি সাংসদ শিয়ালদহ-কৃষ্ণনগরের মধ্যে এসি লোকাল চলতে পারে বলে ইঙ্গিত দেন। কিন্ত্য্যু রুট এখনও চূড়ান্ত হয়নি বলেই দাবি রেল আধিকারিকদের।

খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পরীক্ষামূলক ভাবে ট্রেনটিকে ছোট রুটে চালানোর প্ল্যান আছে রেলের। যেমন ডানকুনি বা নৈহাটি কিংবা বারাসত পর্যন্ত এসি লোকাল চালাতে পারে রেল। সরকারি ভাবে এখনও পর্যন্ত বকিছু জানানো হয়নি।

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+