বেলেঘাটায় এক ভুয়ো ভোটার সহ মোট ১১ জন গ্রেফতার
কলকাতা, ২১ এপ্রিল : বেলেঘাটায় ১৫৮ নম্বর বুথে এক ভুয়ো ভোটারকে গ্রেফতার করল প্রশাসন। ভুয়ো ভোট দিতে এসেছেন খবর পেয়েই হাতেনাতে সেই ব্যক্তিকে ধরে ফেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
তৃতীয় দফার LIVE UPDATE পড়ুন এখানে ক্লিক করে
এছাড়া বেলেঘাটার বিভিন্ন এলাকায় এদিন সকাল থেকেই অশান্তির খবর এসেছে। ভোটারদের ভয় দেখানো, প্রভাবিত করা ইত্য়াদি অভিযোগে এখনও পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নদিয়ার কল্যাণীতে ভোট কেন্দ্রের বাইরে এক ব্যাগ বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোট শুরু হওয়ার পর প্রথম তিন ঘণ্টায় নির্বাচন কমিশনের কাছে মোট ৮৭৫টি অভিযোগ এখনও পর্যন্ত জমা পড়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications