আরজি কর কাণ্ডের ১০০ দিন, অভয়া মঞ্চের একাধিক কর্মসূচি রবিবার
৮ আগস্ট রাতে আরজি কর হাসপাতালে নৃশংস ঘটনা ঘটেছিল। তরুণী চিকিৎসক ধর্ষিতা ও খুন হয়েছিলেন। তারপর পেরিয়ে গিয়েছে তিন মাস। সামনের রবিবার ১০০ দিন ওই ঘটনার৷ বিচারের দাবিতে এখনও সরব অভয়ার পরিবার ও সাধারণ মানুষ। এক গুচ্ছ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ওই দিন।
অভয়া মঞ্চের তরফ থেকে একাধিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রতিবাদ কর্মসূচি ফের বিভিন্ন অংশে। মশাল হাতে সেদিন সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল হবে৷ সাইকেল মিছিলের ডাক দেওয়া হয়েছে।

১০০ দিন হবে ওই নারকীয় ঘটনার। সেই কারণে, ১০০ জায়গায় রবিবার নীরবতা পালন কর্মসূচিও করা হবে। ১০০ মিনিটের জন্য এই নীরবতা পালন হবে বলে জানা গিয়েছে৷ এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে ওই দিনকে সামনে রেখে।
অভয়ার মায়ের হাত থেকে দ্রোহের মশাল নেওয়া হবে৷ একশো জন সাইকেল আরোহী শ্যামবাজার পর্যন্ত যাবেন সোদপুর থেকে৷ সেই মশাল তারপর বিভিন্ন জেলায় পৌঁছে যাবে। অভয়া মঞ্চের তরফ থেকে আরও কর্মসূচি পরিকল্পনার কথা বলা হয়েছে৷ রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের খবর এসেছে। রাজ্যের বিভিন্ন জেলায় এই অভয়া মঞ্চ তৈরির কথাও ভাবা হচ্ছে।
জনতার চার্জশিট তৈরি করা শোনা গিয়েছে৷ সাধারণ মানুষের তৈরি করা চার্জশিট পৌঁছে দেওয়া হবে রাজ্যের সাংসদ ও বিধায়কদের কাছে৷ শনিবার এই চার্জশিট সকলকে পাঠানো হবে। এই কথা শোনা গিয়েছে। কেবল রবিবার এই কর্মসূচি হবে। এমনটা নয়। আগামী দিনে আরও একাধিক প্রতিবাদ কর্মসূচির কথা বলা হচ্ছে। সেই সব কর্মসূচি জানানো হবে। এই কথা অভয়া মঞ্চের তরফ থেকে বলা হচ্ছে।
জুনিয়র চিকিৎসকদের তরফ থেকেও কর্মসূচি থাকবে। এমন কথা শোনা যাচ্ছে। এছাড়াও মেডিক্যাল সার্ভিস সেন্টারের তরফ থেকে একটি গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার মৌলালি যুবকেন্দ্রে এই কনভেনশন হবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications