পরপর চিকিৎসক, নার্সদের করোনা সংক্রমণ! আপাতত বন্ধ পিয়ারলেস হাসপাতাল
একের পর এক চিকিৎসক নার্সের করোনা সংক্রমণের জেরে বন্ধ করে দেওয়া হল পিয়ারলেস হাসপাতাল। আপাতত কোনও রোগী ভর্তি নেওয়া হবে না।
একের পর এক চিকিৎসক নার্সের করোনা সংক্রমণের জেরে বন্ধ করে দেওয়া হল পিয়ারলেস হাসপাতাল। আপাতত কোনও রোগী ভর্তি নেওয়া হবে না। তবে প্রসূতি, ডায়ালিসিস বিভাগের মতো কয়েকটি জরুরি বিভাগ চালু থাকবে বলে জানানো হয়েছে। আক্রান্ত চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্যকর্মী সবাই হাসপাতালেই ভর্তি বলে জানা গিয়েছে।

পিয়ারলেস হাসপাতালে ছড়াল সংক্রমণ
এবার বেসরকারি পিয়ারলেস হাসপাতালে ছড়াল করোনা সংক্রমণ। দিন দুয়েক আগে ২ চিকিৎসকের করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর সংক্রমণ ধরা পড়ে ১ নার্স ও ২ স্বাস্থ্যকর্মীর। হাসপাতাল সূত্রে খবর এখনও পর্যন্ত ১০ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্ত সবাইকেই ওই হাসপাতালেই ভর্তি করানো হয়েছে। অন্যদিকে, আক্রান্তদের সংস্পর্শে আসায় অনেক কর্মী কিংবা চিকিৎসককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

আপাতত রোগী ভর্তি বন্ধ
পিয়ারলেস হাসপাতালে আপাতত রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে প্রসূতি, ডায়ালিসিস, কেমোথেরাপি, রেডিওলজি, ল্যাবরেটরির মতো কয়েকটি বিভাগ খোলা রাখা হয়েছে।

জীবানু মুক্ত করেই শুরু করা হবে ভর্তি
সেখানে আগে থেকেই ভর্তি রয়েছেন ৮ জন করোনা রোগী। চিকিৎসক-সহ সব রোগী সুস্থ হলে হাসপাতাল জীবানু মুক্ত করে করোনার রোগী ভর্তি শুরু করা হবে। সেই সময় হাসপাতালে করোনা ওয়ার্ডে বেড সংখ্যা বেড়ে হবে ৩০।












Click it and Unblock the Notifications