Dev Diwali: ১০ হাজার প্রদীপ জ্বলবে গঙ্গার ঘাটে, দেব দীপাবলি হবে কলকাতায়
দেব দীপাবলি অনুষ্ঠান হবে এবার কলকাতার গঙ্গার ঘাটে। কলকাতার গঙ্গার ঘাটে নিত্য সন্ধ্যা আরতি শুরু হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা আগেই দিয়েছেন। কলকাতা পুরসভার উদ্যোগে আগামী ২৬ ও ২৭ নভেম্বর এই উৎসবের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল এই অনুষ্ঠানে।
শোনা যাচ্ছে, পুর ও নগরোন্নন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এই অনুষ্ঠানে যোগ দেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নবান্নে আমন্ত্রণপত্র পৌঁছানো হয়। এরপরেই মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমকে এই নির্দেশ দিয়েছেন। গঙ্গার ঘাটে ১০ হাজার প্রদীপ জ্বলে উঠবে এই উৎসব উপলক্ষে।

বেনারসে গঙ্গার ঘাটে এই উৎসব পালন করা হয়। হিন্দুদের মধ্যে দেব দীপাবলি অনুষ্ঠান পালন করার রীতি রয়েছে। কলকাতাতেও সেই অনুষ্ঠান হবে এবার।বাজে কদমতলা ঘাটকে নির্দিষ্ট করা হয়েছে এই অনুষ্ঠানের জন্য। চূড়ান্ত প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ছটপুজো শেষ হলেই ঘাট সম্পূর্ণভাবে প্রস্তুত করা হবে। বাজে কদমতলা ঘাটে আগে থেকেই আরতির ব্যবস্থা করা হয়েছিল।
এবার দেব দীপাবলি অনুষ্ঠান পালন করা হবে। সাধারণত কার্তিক মাসে এই অনুষ্ঠান পালন করা হয়। এবার প্রথম কলকাতার গঙ্গার ঘাটে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কোনও খামতি রাখতে চাইছে না কলকাতা পুরসভা। দেবোত্তর জয়চন্ডী ঠাকুরানী ট্রাস্টকে এই আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিদিনের গঙ্গা আরতির দায়িত্ব এই ট্রাস্টের উপরেই থাকে।
১০ হাজার প্রদীপ এবার সাজানো হবে বাজে কদমতলা ঘাটে। দুদিন ধরে চলবে এই অনুষ্ঠান। শুধু তাই নয়, বহু মানুষ আসবেন এই অনুষ্ঠানে। তাই কলকাতা পুরসভা কোনও খামতি রাখতে চাইছে না। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় রাশ উৎসবের দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই কথা মাথায় রেখে বাজে কদমতলা ঘাটে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হিন্দুদের কাছে এই অনুষ্ঠান অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। অত্যন্ত আড়ম্বরের সঙ্গে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। উত্তর ভারতে হিন্দুরা মহা সমারোহে এই অনুষ্ঠান পালন করেন। তাই এবার এই রাজ্যেও সেই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা আরতির আয়োজন করেছিলেন।
কিন্তু গঙ্গার ঘাটে কেন এই বিশেষ আয়োজন করা হচ্ছে? বছর ঘুরলে লোকসভা ভোট। তাহলে কি হিন্দু ভোট ব্যাঙ্ককে নিজেদের আওতায় আনার চেষ্টা চলছে? তৃণমূল কংগ্রেস সরকার কি কৌশল অবলম্বন করতে চাইছে? দেব দীপাবলি পালন করে পাশে থাকার বার্তা দিতে চাইছে নবান্ন? প্রশ্ন উঠছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications