সৌরভকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় গ্রেফতার ১

সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় আজ, শুক্রবার একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে কেন এই চিঠি সৌরভকে পাঠানো হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।

কলকাতা, ১৩ জানুয়ারি : সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় আজ, শুক্রবার একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে কেন এই চিঠি সৌরভকে পাঠানো হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতের নাম নির্মাল্য সামন্ত। শুক্রবার বিকেলে গোপন সূত্রের খবর পেয়ে অরবিন্দ নগর থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করে মেদিনীপুর জেলা পুলিশ। এই ব্যক্তিকে জেরা করে আসল ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ।

সৌরভকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় গ্রেফতার ১

প্রসঙ্গত, ৯ জানুয়ারি, সৌরভ গঙ্গোপাধ্যায়কে ক্যুরিয়রে করে হুমকি চিঠি পাঠানো হয়। মেদিনীপুরে রাজ্য ক্রিকেট সংস্থার একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল সৌরভের। তবে চিঠিতে হুমকি দিয়ে জানানো হয়, মেদিনীপুরে গেলে তিনি আর ফিরে আসতে পারবেন না।

এরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার চারদিনের মাথায় এই প্রথম একজনকে গ্রেফতার করা হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+