বগটুই কাণ্ডের সঙ্গে জড়িত, ভাদু শেখের খুনের ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

বগটুই কাণ্ডের সঙ্গে জড়িত, ভাদু শেখের খুনের ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

বগটুই কাণ্ডের পর এবার রামপুরহােটর তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখ খুনের ঘটনারও সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল এই ঘটনার তদন্তভার নেওয়া নিয়ে দ্বিধাবিভক্ত ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা। কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপরিত ডিভিশন বেঞ্চ শুক্রবার ভাদু শেখ হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। যেহেতু বগটুই কাণ্ডের সঙ্গে ভাদুশেখের হত্যাকাণ্ড জড়িত সেকারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

ভাদু শেখ কাণ্ডে সিবিআই তদন্ত

ভাদু শেখ কাণ্ডে সিবিআই তদন্ত

ভাদু শেখ হত্যাকাণ্ডেও সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। গতকালই ভাদু শেখের কাণ্ডের সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল। সেই মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবীরা দ্বিধাবিভক্ত ছিলেন। শুক্রবার সকালে ফের সেই মামলার শুনানি শুরু হয় কলকাতা হাইকোর্টে। তাতে বিচারপতি জানান যেহেতু বগটুই গণহত্যার সঙ্গেই ভাদু শেখের হত্যাকাণ্ড জড়িত সেহেতু এই ঘটনার সিবিআই তদন্ত করা হবে। তাহলে বগটুই কাণ্ডের সঠিক তদন্ত করতে পারবে সিবিআই।

রাজ্যপুলিশকে তুলে দিতে হবে তথ্য

রাজ্যপুলিশকে তুলে দিতে হবে তথ্য

কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে জানিয়েছে ভাদু শেখ হত্যাকাণ্ডের যাবতীয় নথি তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে জানিয়েছে,ভাদু শেখের খুনের ঘটনা এবং গনহত্যা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত তাই এই মামলার ভার সিবিআই কে দেওয়া হল। এবং সত্যিকারের দোষীরা যাতে শাস্তি পায় সেকথা মাথায় রেখেই সিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

বগটুই কাণ্ডে গ্রেফতার ৪

বগটুই কাণ্ডে গ্রেফতার ৪

গতকালই বগটুই কাণ্ডে মুম্বই থেকে ৪ জনকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁরা ঘটনার দিন রাতেই রামপুরহাট থেকে ট্রেনে করে পািলয়ে গিয়েছিল। সিবিআইয়ের হাতে এই প্রথম এই ঘটনায় ৪ জন গ্রেফতার হল। এই ঘটনায় মূল চক্রী আনারুল শেখকে গ্রেফতার করা হলেও তার দুই শাগরেদ লালন এবং জাহাঙ্গিরের খোঁজ এখনও পাওয়া যায়নি। তাঁদের সন্ধানে তল্লাশি চলছে। এদিকে ভাদু শেখ খুনের তদন্ত ভার পাওয়ার পর রাজ্য পুিলশের কাছ থেকে সিসিটিভি ফুটেজ চাইবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এমনই জানা গিয়েছে।

রাজ্য পুলিশে আস্থা নেই

রাজ্য পুলিশে আস্থা নেই

রাজ্য পুলিশের উপর যে আর আস্থা থাকছে না সেটা প্রমাণ হয়ে যাচ্ছে পর পর সিবিআই তদন্তের নির্দেশে। বগটুই কাণ্ডের সিবিআই তদন্তের পরেই কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুেনরও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আবার তার কয়েক দিনের মধ্যেই ভাদু শেখ খুনেও িসবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কাজেই একের পর এক ঘটনার সিবিআই তদন্তের নির্দেশে কার্যত প্রমাণ হয়ে যাচ্ছে রাজ্য পুিলশ অপদার্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+